
প্রকাশিত, ০৭-১২-২০২০
মো:রফিকুল ইসলাম,নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়া উপজেলা কোটাকোল ইউনিয়নের মঙ্গলপুর গ্রামে র্যাব-৬ এর অভিযানে ৩কেজি,৩শ গ্রাম গাঁজাসহ মোস্তাক ও ২৯০ গ্রাম গাঁজাসহ জামরিলডাঙ্গা গ্রামের লিটন শেখ নামের এক মাদক ব্যবসায়ীসহ দুই মাদক ব্যবসায়ীকে মোট-৩কেজি,৫শ ৯০ গ্রাম গাজাঁসহ র্যাব ও নড়াইল গোয়েন্দা পুলিশের হাতে আটক।
র্যাব-৬, (স্পেশাল কোম্পানী) খুলনার একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে,নড়াইল জেলার লোহাগড়া থানাধীন বড়দিয়া বাজার সংলগ্ন গো-হাটের দক্ষিণ পাশে জনৈক সাত্তার সরদারের বসত ঘরের সামনে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযানিক দল (৫ডিসেম্বর) শনিবার রাতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে মোঃ মোস্তাক মোল্লা (২৬), পিতা-মোঃ হাবিবার মোল্লা,সাং-মঙ্গলপুর, থানা-লোহাগড়া, জেলা-নড়াইল কে ৩কেজি,৩শ গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করেন।
আসামীকে নড়াইলের লোহাগড়া থানায় হস্তান্তর করে আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
এদিকে,
নড়াইল পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) এর নির্দেশনায়,গোপন সংবাদের ভিত্তিতে, (৬ডিসেম্বর) রোববার সন্ধ্যার পরে কালিয়া থানাধীন,জামরিলডাঙ্গা গ্রাম থেকে,মাদক দ্রব্য ক্রয় বিক্রয় করা কালীন সময়ে ২৯০ গ্রাম গাঁজা সহ মোঃ লিটন শেখ (৩২),পিং, রব শেখ,সাং জামরিলডাঙ্গা, থানা কালিয়া,জেলা,নড়াইল কে এস আই আনিস,এ এস আই মাফুজুর,এ এস আই,শরিফ,এ এস আই,আলি হোসেন,কনেষ্টোবল বিকাশ,রুহুল আমিন,বখতিয়ার,সরোয়ার,জুনায়েদ,দেলোয়ার,শিবলিসহ গ্রেপ্তার পূর্বক কালিয়া থানা নিয়মিত মামলা রুজু করা হয়েছে,নিয়মিত মামলা নং ০১।


