
প্রকাশিত,২৫, নভেম্বর,২০২২
টঙ্গী প্রতিনিধিঃ
গাজীপুর টঙ্গীতে পূর্ব শত্রুতার জেরে ডিশ ব্যবসায়ীকে ফের কুপিয়ে জখম করেছে স্থানীয় দুর্বৃত্তরা।
২৪ তারিখ সকাল ১২ টায় টঙ্গীর ৪৮ নং ওয়ার্ড দত্তপাড়া রসুলবাগ এলাকায় স্থানীয় ডিস ব্যবসায়ী সেন্টুকে ফের কুপিয়ে জখম করেছে স্থানীয় বিপ্লব ওরফে (খুনি বিপ্লব) বাহিনী।
এ বিষয়ে বিপ্লব, বাবু, রঞ্জু, বাবু, মনির, রোকসানা নামের ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে মূল আসামি বিপ্লব ও ৬ নং আসামী রোকসানাকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।
এ বিষয়ে ভুক্তভোগী ইয়াসিন পাঠান সেন্টু জানান ডিস ব্যবসা কে কেন্দ্র করে পূর্বে তারা আমাকে কুপিয়ে জখম করে। তারপর আমি তাদের বিরুদ্ধে মামলা দায়ের করি , আসামিরা জামিনে বেরিয়ে আমার বিরুদ্ধে হয়রানি মূলক মিথ্যা মামলা এবং বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিতে থাকে। এবং পূর্বের জের ধরে তারা আজকে আবার আমাকে কুপিয়ে জখম করে, আমার মেয়ের জামাই জাতীয় দৈনিক সরেজমিন বার্তা পত্রিকার টঙ্গী প্রতিনিধি মারুফ আহমেদ এ ঘটনার প্রতিবাদ করলে তাকে এলোপাতারি মারধর করে গুরুতর আঘাত করে।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মো.আশরাফুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলার ২জন আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


