print news || Dailydeshsomoy

প্রকাশিত,০৪, ফেব্রুয়ারি,২০২২

বিশেষ প্রতিনিধি ঃ

নেত্রকোনা জেলার পূর্বধলা থানার অফিসার ইনচার্জ – মোহাম্মদ শিবিরুল ইসলাম (আইজি পদকপ্রাপ্ত) এর নেতৃত্বে পুলিশের অভিযানে পূর্বধলা থানা এলাকা কে মাদক ও অপরাধমুক্ত রাখতে দিনরাত শ্রম দিয়ে যাচ্ছেন, সেই ধারাবাহিকতা অব্যাহত রেখে ওসি – শিবিরুল ইসলাম এর নির্দেশনায় শ্যামগঞ্জ মানিকদি গ্রামে খোরশেদ আলমের বাড়িতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৪ কেজি গাঁজা ২১ বোতল বিদেশী মদ ও মদ বিক্রির নগদ ১,৫৩,৭৭০ টাকা সহ কুখ্যাত মাদক ব্যবসায়ী ১/ হাত কাটা সেলিম ২/ নাসিমা বেগম নামে ০২ জন গ্রেফতার ।

সূত্র জানিয়েছেন, নেত্রকোনা জেলার সুযোগ্য পুলিশ সুপার – আকবর আলী মুন্সী পূর্বধলা উপজেলা কে মাদক মুক্ত করার লক্ষ্যে পূর্বধলা থানা কে নির্দেশনা প্রদান করেন, এরই ধারাবাহিকতায় ওসি – শিবিরুল ইসলাম এর সার্বিক দিক নির্দেশনায় পূর্বধলা থানা এলাকায় গত ০৩/০২/২০২২ ইং তারিখ বুধবার মাদক বিরোধী অভিযান পরিচালনা করে কুখ্যাত ০২ মাদক ব্যবসায়ী হাত কাটা সেলিম ও নাসিমা কে গ্রেফতার করে, এই দুই কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করার পর পূর্বধলা এলাকার গণমানুষের মাঝে স্বস্তি নেমে আসে, এই দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার হওয়ায় এলাকাবাসী নেত্রকোনা জেলা পুলিশ ও পূর্বধলা থানা পুলিশকে ধন্যবাদ জ্ঞাপন করেছে ।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ – মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, হাত কাটা সেলিম ও নাসিমা বেগম দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলো, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে থানায় মামলা রুজু পূর্বক তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে, এসময় তিনি আরো বলেন, মাদকমুক্ত আধুনিক সমাজ গঠনে মাদকের বিরুদ্ধে নিয়মিত এমন অভিযান পরিচালনা করা হবে, অভিযান কে সফল করতে মাদক ব্যবসায়ীদের ব্যাপারে তথ্য দিয়ে সহযোগিতা করতে পূর্বধলা থানা এলাকার সর্বস্তরের জনতার সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন ।