print news || Dailydeshsomoy

প্রকাশিত,২৫, এপ্রিল,২০২৩

আনোয়ার হোসেন রংপুর জেলা প্রতিনিধিঃ

রংপুরের পীরগঞ্জ উপজেলার ১১ নং পাঁচগাছী ইউনিয়নের পানেয়া গ্রামে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের মধ্যে বাড়ি-ঘরে হামলা, ইট পাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছে। ৬ ব্যক্তি আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
জানা গেছে, ওই গ্রামের কলিমুদ্দিন (৬৭) জয়দাল (৬২), মোসলেম উদ্দিন (৫৫) এবং আশরাফুজ্জামান (৬৫) ও মৃত খরাজ্জামান পারস্পর চাচাতো ও জেঠাতো ভাই। উভয় পক্ষ পৈত্রিক সুত্রে একই ভিটায় ১৪.৭৫ শতাংশ করে জমি পেয়ে পাশাপাশি বসবাস করছেন। উভয় পক্ষের বসতবাড়ীর পাশা দিয়ে একটি যাতায়াতের সংকির্ণ রাস্তা রয়েছে। যে রাস্তা দিয়ে তারা দীর্ঘ সময় ধরে যাতায়াত করে আসলেও ,সম্পাতিক সময়ে আশাফুজ্জামান ও খয়রাজ্জামানের সন্তানরা রাস্তাটি তাদের দাবী করেন এবং কলিমুদ্দিন (৬৭) জয়দাল (৬২) , মোসলেম উদ্দিন (৫৫)এর পরিবার ও সন্তানদের চলাচলে বাঁধা প্রদান করেন। এতে ২৩ এপ্রিল রবিবার এবং ২৪ এপ্রিল সোমবার উভয় পক্ষের মধ্যে প্রথমে বাক বিতন্ডা, ইট পাটকেল নিক্ষেপ,পরে বাড়ি ঘরে হামলা ভাংচুর ও সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় উভয় পক্ষের ১৫ জন কম বেশি আহত হন। এদের মধ্যে ৬জনকে রমেক ও পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। যারা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহন করছেন, তারা হলেন মুর্শিদা(৩০), নাজমুল(২৪), শাহীন (৩০), আমিনুল ইসলাম লেবু(৩২) খাদিজা (২৩), হালিমা (৩০)। পুলিশ ঘটনাস্থাল পরিদর্শন করেছেন। রিপোর্ট লেখা পর্যন্ত মামালার প্রস্তুতি চলছিল।

আনোয়ার হোসেন
রংপুর জেলা প্রতিনিধি
তাং ২৫-৪-২৩