
প্রকাশিত,২৮, অক্টোবর,২০২২
এস চাঙমা সত্যজিৎ
চট্টগ্রাম বিভাগঃ
খাগড়াছড়ি পার্বত্য জেলার পার্বত্যাঞ্চলের পাহাড়ের দুর্গম জনপদে সুপেয় পানির প্রাপ্যতা নিশ্চিত করতে হবে বলে বলেছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু। তিনি আরও বলেন পাহাড়ের প্রতিটি অঞ্চলের দুর্গম জনপদে মানুষের ঘরে ঘরে সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিভাগের অধিকতর তৎপরতা চালাতে হবে বলে স্যানিটেশন মাস উদ্বোধনের বলেছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু বলেছেন, ভৌগলিক তারতম্যের কারণে পার্বত্যাঞ্চলের পাহাড়ের প্রত্যন্ত অঞ্চল ও দারিদ্র প্রবণ এলাকায় স্বাস্থ্যসম্মত পানীয় জলের ব্যবস্থা করা অত্যন্ত দুরুহ। ফলে শুষ্ক মৌসুমে মানুষের ভোগান্তিতে অনেক বেড়ে যায়। এই অবস্থা থেকে উত্তরণের জন্য পার্বত্যাঞ্চলের পাহাড়ের দুর্গম জনপদে সুপেয় পানির প্রাপ্যতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিভাগের অধিকতর উন্নয়নের তৎপরতা চালাতে হবে।
খাগড়াছড়ি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারিরা এরিমধ্যে জেলার আলুটিলা, নয়মাইল, পঙ্খীমুড়াসহ বেশকিছু পানিশূন্য দুর্গম জনপদে পানির সঙ্কট দূর করে দারুণ সক্ষমতা দেখিয়েছে। এই ধারাবাহিকতা রক্ষা করার জন্য খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের নির্দেশনায় সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সমন্বয় অব্যাহত রাখবেন বলে তিনি প্রতিশ্রুতি দেন।
তিনি গতকাল বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় স্যানিটেশন মাস উদ্বোধন ও বিশ্ব হাত ধোয়া দিবস পালন উপলক্ষে জেলা জনস্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত শোভাযাত্রা শেষে আলোচনা সভায় এসব কথা বলেন।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রেবেকা আহসান’র সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ’র মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) টিটন খীসা, সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের আহ্বায়ক ও জেলা পরিষদ সদস্য পার্থ ত্রিপুরা জুয়েল বক্তব্য রাখেন।
এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শানে আলম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ দিদারুল আলম, সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কলি চাকমা, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সাইফুল্লাহ, জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরী এবং খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন’র সভাপতি প্রদীপ চৌধুরীসহ শিক্ষক-শিক্ষার্থী ও জনস্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারিরা উপস্থিত ছিলেন।
ইতোপূর্বে “হাতের পরিচ্ছন্নতায় এসো সবে এক হই” এবং “বর্জ্যর পরিশোধন নিশ্চিত হবে টেকসই স্যানিটেশন” প্রতিপাদ্যে রঙিন বেলুন উড়িয়ে স্যানিটেশন মাসের শুভ উদ্বোধন এবং হাত ধোয়ার প্রায়োগিক চর্চা প্রদর্শন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানসহ অন্যান্য অতিথিবৃন্দরা।
এস চাঙমা সত্যজিৎ
চট্টগ্রাম বিভাগ।


