print news || Dailydeshsomoy

প্রকাশিত,২৩ এপ্রিল, ২০২১

স্বপন চন্দ্র রায়, জেলা প্রতিনিধি দিনাজপুর :

দিনাজপুরের পার্বতীপুরে একটি মোবাইলের দোকানের তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। এসময় ৪টি মোবাইল,নগদ দেড় লাখ টাকা সহ ৫০ হাজার টাকার মালামাল চুরি হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুরে দাগলাগঞ্জ বাজার বাণিজ্যিক এলাকার মা টেলিকম এ দোকানে এ চুরির ঘটনা ঘটে।
দোকান মালিক এহসানুল হক মুন জানান, বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে যান তিনি। বিকালে তিনি দোকানে এসে দেখতে পান ৪টি ব্যান্ডের ৪টি নতুন মোবাইল, ক্যাশ ভেঙে নগদ প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা, সহ প্রয়োজনীয় কিছু কাগজপত্রও চুরি গেছে।
Desh Somoy 1
এ ঘটনায় নগদ অর্থসহ আনুমানিক প্রায় ৫ লাখ টাকার মালামাল চুরি হয়েছে দাবি করে তিনি জানান,পার্বতীপুর মডেল থানায় অভিযোগ করা হয়েছে