
প্রকাশিত,৩০, এপ্রিল,২০২১
স্বপন চন্দ্র রায়, জেলা প্রতিনিধি দিনাজপুর :
দিনাজপুরের পার্বতীপুরে মাদক ও চুরির বিরুদ্ধে বাশি মুখে লাঠি হাতে মিছিল করেছে পার্বতীপুর শহরবাসী। আজ শুক্রবার পবিত্র জুমার নামাজ শেষে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে নেতৃত্বদেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ হাফিজুল ইসলাম প্রামানিক। অংশ নেন পৌর আওয়ামীলীগ সভাপতি মোশাররফ হোসেন সমাজ ও সাধারন সম্পাদক গোলাম ফারুক অভি। কর্মসূচীর আয়োজন করেন ২ নং ওয়ার্ডের শান্তি প্রিয় মানুষ। ভাইচ চেয়ারম্যান আমিরুল মোমেনিন জানান, সম্প্রতি পার্বতীপুরে মাদক ও চুরি আশংকা জনক ভাবে বৃদ্ধি পেয়েছে। পার্বতীপুর শহর ও রেল এলাকা মাদকের অভয় কেন্দ্রে পরিনত হয়েছে। মাদক সেবীদের কারনে প্রতিনিয়ত বাসা বাড়ী, দোকানপাট শিক্ষা প্রতিষ্ঠান চুরি হচ্ছে। গ্রাম গুলোতে গরু চুরি হচ্ছে। আইনশৃংখলা কমিটির মিটিং এ আলোচনা করে কোন কাজ হচ্ছে না। বাধ্য হয়ে নিজ এলাকাকে ভাল রাখতে লাঠি ও বাঁশি মিছিল বের করেছেন তারা উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামানিক বলেন, পার্বতীপুরকে মাদক মুক্ত করতে হলে প্রতিটি ওয়ার্ডে কমিটি করতে হবে। মাদক বাড়লে চুরি বৃদ্ধি পাবে। তিনি তার নিজ ওয়ার্ড রোস্তম নগরে এ ধরনের কমিটি গঠন করে সফল হয়েছেন বলে জানান। সমাজ থেকে মাদক ও অসামাজিক কর্মকান্ড বন্ধ করতে পারলে বদলে যাবে পার্বতীপুর। তিনি মাদকের সাথে সম্পৃক্তদের সামাজিক ভাবে বর্জন করার আহবান জানান।


