print news || Dailydeshsomoy

প্রকাশিত, ২৩ জানুয়ারি, ২০২১

মাহফুজ আলম, ঈশ্বরদী, পাবনা,ঃ

বরাবর,
অফিসার ইনচার্জ,
লালপুর থানা, নাটোর।

বিষয় ঃ অভিযোগ প্রসঙ্গে।

জনাব,
যথাযথ সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি শেখ মাহফুজ আলম, পিতা- মাহমুদ আলম, সাং- পিয়ারপুর, ঈশ্বরদী, পাবনা। আমি পেশায় একজন সাংবাদিক (বিশেষ প্রতিনিধি) হওয়ায় ঢাকায় অবস্থান করি। লালপুর থানাধীন গোপালপুর পৌরসভার নির্বাচনী সংবাদ সংগ্রহের জন্য আমি গোপালপুর গিয়েছিলাম। সেখানে প্রথমে মঞ্জুরুল ইসলাম বিমলের ০১নং ওয়ার্ড নির্বাচনী কার্যালয়ে ভিডিও ধারন করে তার স্বাক্ষাৎকার নেই। এরপর আমি সেখান থেকে অপর এক প্রার্থী আব্দুল আল মামুন কচি সাহেবের বাসায় গিয়ে তার স্বাক্ষাৎকার গ্রহণ করি। কাজ শেষে ঈশ্বরদী ফিরে আসার পথে রাত্রী আনুমানিক ১২.০০ ঘটিকার সময় মঞ্জুরুল ইসলাম বিমলের ভাতিজা রিদু ফেসবুক ম্যাসেঞ্জারে আমাকে হুকমি প্রদান করে বলে যে, তুই কচির বাসায় গিয়েছিস কচি তোর পকেট ভরিয়ে দেবে। যার প্রমান আমার মোবাইল ফোনের স্কীনশটে রয়েছে। আমি গত ১৯/০১/২০২১ ইং তারিখে ঈশ্বরদী হতে গোপালপুর দিয়ে বনপাড়াতে দেশ ট্রাভেলস্ বাস কাউন্টারে যাচ্ছিলাম ঢাকার টিকিট কাটার জন্য। আমি যখন গোপালপুর মাছ বাজারে পৌঁছায় সে সময় মঞ্জুরুল ইসলাম বিমলের ভাতিজা রিদু আমাকে সিগারেট খাওয়ার কথা বলে একটি গলির ভেতর নিয়ে যায় এবং সেখানে আমাকে আসামী ১। রিদু, পিতা- মৃত আমজাদ, সাং- গোপালপুর, ঠাকুরবাড়ি, ২। মোঃ নাইম, পিতা- অজ্ঞাত, মাতা- নাহার, সাং- গোপালপুর, শান্তিপাড়া, ৩। জেমস্, পিতা- মিলটন, সাং- অজ্ঞাত, ৪। রকসি, পিতা- আব্দুল জলিল, সাং- গোপালপুর বাজার পাড়া, ৫। শিশির, পিতা- শেরু, সাং- গোপালপুর ঠাকুরবাড়ি মিলে এলোপাতারী ভাবে মারধর শুরু করে। পরবর্তীতে আসামীগণ আমাকে জি.আই পাইপ, বাঁশ, কাঠের বাটাম দিয়ে মেরে রক্তাক্ত জখম করে বেলা- ২.০০ ঘটিকা থেকে ৪.০০ ঘটিকা পর্যন্ত আটকিয়ে রাখে এবং আমার পকেটে থাকা ৪৩০০/- (চার হাজার তিনশত) টাকা সহ খুচরা কিছু টাকা বের করে নেয় ও আমার ডাচ বাংলা ব্যাংকের এটিএম কার্ড পিন নম্বার নিয়ে গোপালপুর বাজার থেকে লালপুর এটিএম বুথে গিয়ে ৬০০০/- (ছয় হাজার) টাকা তুলে নেয়। আমার ব্যক্তিগত দুইটি মোবাইল ফোন ১। অপ্পো এ-৩১, যার ওগঊও ঘড়-১: ৮৬১৯১৪০৪০৪০২০১৮, ওগঊও ঘড়-২: ৮৬১৯১৪০৪০৪০২০০০, ২। নোকিয়া-১০৬, যার ওগঊও ঘড়-১: ৩৫৭৭৬৯১০৪০১৭৪৮৭, ওগঊও ঘড়-২: ৩৫৭৭৬৯১০৪০৬৭৪৮২, এবং একটি ডেল কোম্পানির লেপটপ ও একটি রাইটার সহ আমার ব্যাগে থাকা দুটি ব্যাংকের দুইটি চেকের পাতায় স্বাক্ষর করিয়ে নেয়। যা আমার নয়, সেটি যাদু কালেকশন নামে একাউন্টের চেক। একটি চেকে পাতা বøাংক রাখিয়া অন্যটিতে ৭০০০/- (সাত হাজার) টাকা লিখিয়া নেয়। ২নং আসামী নাইম বলে ১১ বছর আগে তুই তোর লোক দিয়ে ঈশ্বরদী থেকে আমার ২০০০০/- (বিশ হাজার) টাকা ছিনতায় করিয়েছিলি। ১নং আসামী বলে তুই এই বিষয়ে কাউকে কিছু জানালে তোকে প্রাণে শেষ করে দিব মর্মে হুমকি প্রদান করে। আমি সেখান থেকে কোন রকমে বেরিয়ে লালপুর থানায় অভিযোগ জানালেও তারা কোন প্রকার ব্যবস্থা গ্রহন করেনি। বর্তমানে আমি নিরাপত্তা হীনতায় ভুগিতেছি।

অতএব, বিষয়টি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করিতে আপনার সদয় মর্জি হয়।

নিবেদক
তারিখ ঃ ২৩/০১/২০২১ ইং

(শেখ মাহফুজ আলম)
মোবাইল ঃ ০১৭১১-৪২৮২৫১

তিনজন চিহ্নিত অভিযুক্তদের ছবি প্রকাশিত,