
প্রকাশিত,০৮, জানুয়ারি,২০২২
নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর পত্নীতলার ঘোষনগর ইউনিয়নের স্বতন্ত্র (বিদ্রোহী) চেয়ারম্যান প্রার্থী ফারজানা পারভীনের গ্রামের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে দূর্বত্তরা। শুক্রবার মধ্যে উপজেলার কমলাবাড়ি গ্রামে রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাত ১২ টার দিকে হঠাৎ ফারজানা পারভীনের বাড়িতে আগুনের শিখা যায়। এরপর গ্রামবাসী ছুটে গিয়ে দেখে বাড়ির সামনে গ্যারেজ রাখা কয়েকটি মোটরসাইকেল ও বাড়ির অন্যান্য আসবাপত্র আগুনে পুড়ে গেছে। বর্তমানে ওই গ্রামে নির্বাচন পরিবর্তী সহিংসায় মামলার পর গ্রামটি পুরুষশূন্য হওয়ায় এগিয়ে আসার কোন পুরুষ মানুষ ছিল না। কিছু মহিলারা আগুন নেভানো চেষ্টা করে। এরপর ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিভায়। কিন্তু এরইমধ্য আগুনে বাড়ির অনেক কিছু পুরে গেছে।
চেয়ারম্যান প্রার্থী ফারজানা পারভীনের মেয়ে জামাই আতিকুর রহমান বলেন, আমার শাশুড়ি এবং শশুর দুজনই এখন জেলে আছে। আমার পরিবার নওগাঁ শহরে থাকি। এজন্য বাড়িতে কেউ ছিলনা। এই সুযোগে রাত ১২ টার দিকে দূর্বত্তরা শশুর বাড়িতে আগুন লাগিয়েছে। আগুন নেভানোর মানুষ ওই গ্রামে নেই। পরে ফায়ার ফার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে।
পত্নীতলা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ রায়হান ইসলাম বলেন, খবর পাওয়ার পর আমারা এসে আগুন প্রায় নিয়ন্ত্রণে এনেছি। বাড়ির অনেক আসবাসপত্র পুড়ে গেছে। মনে হচ্ছে কেউ আগুন লাগিয়ে দিয়েছে। তবে কিভাবে আগুন লাগলো বা ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তে পর জানা যাবে।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম বলেন, আগুন লাগার ঘটনা জানার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করা হবে।
উল্লেখ্য, পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বুধবার (৫ জানুয়ারী) সন্ধ্যায় নির্বাচনি সহিংসতার ঘটনায় পুলিশের করা মামলায় বুধবার রাতে পত্নীতলার ঘোষনগর ইউনিয়নের স্বতন্ত্র (বিদ্রোহী) চেয়ারম্যান প্রার্থী ফারহানা পারভীন ও তার স্বামী মতিউর রহমানসহ চারজন গ্রেফতার করেছে পুলিশ। ফারজানাকে প্রধান আসামি করে অজ্ঞাত আরো আড়াই হাজার মানুষকে আসামি করা হয়েছে। এ ঘটনায় ঘোষনগর ইউনিয়নসহ উপজেলার চারটি ইউনিয়ন এর ফলাফল স্থগিত করেছে উপজেলা নির্বাচন অফিস।#
লোকমান আলী
নওগাঁ।
০৮.০১.২২


