print news || Dailydeshsomoy

প্রকাশিত

সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি

পটুয়াখালী জেলার সকল সরকারি দপ্তরের প্রধানদের নিয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।

মতবিনিময় সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রম, জনসেবার মানোন্নয়ন, উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি এবং সরকারি সেবাকে আরও কার্যকর ও জনবান্ধব করার বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের কার্যক্রম ও বিভিন্ন বিষয় তুলে ধরেন।