
প্রকাশিত,১০, সেপ্টেম্বর,২০২৩
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
-পটিয়া পৌরসভার ৮ নং ওর্য়াড দক্ষিণ গোবিন্দারখীল নব জাগরন যুব সংঘের সার্বিক ব্যবস্থাপনায় পটিয়া কেয়ার ফাউন্ডেশনের সহযোগিতায় ৯ সেপ্টেম্বর
শনিবার ফ্রী ডায়াবেটিস, খৎনা,রক্তের নির্নয়,ডেন্টাল চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে এক আলোচনা সভা সংগঠনের সভাপতি মাহমুদুল হক সুমনের সভাপতিত্বে ও ফারুক আহমেদ রাজু এবং জসীম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধক ছিলেন পটিয়া কেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাক্তার এমদাদুল হাসান। এতে প্রধান অতিথি ছিলেন ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি: চট্টগ্রামের
জুবলী রোড শাখার ম্যানেজার ও পটিয়া ব্যাংকার ফোরামের সভাপতি সমাজ সেবক আমির হোসাইন। প্রধান আলোচক ছিলেন পটিয়া উপজেলা কৃষক লীগের আহবায়ক, সমাজ সেবক সৈয়দ নুরুল আবছার, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বেসরকারি কারা পরিদর্শক আবদুল হান্নান চৌধুরী লিটন,বিশেষ অতিথি ছিলেন সমাজ সেবক দিদারুল আলম, সাইফুল্লাহ পলাশ,বিশিষ্ট ব্যাংকার সমাজকর্মী আলমগীর আলম, মোরশেদুল আলম, সংগঠনের আনোয়ার হোসেন, আলমগীর, মাসুদ,মিয়া,
করিম,রহিম,এনাম,জিসান,জসীম প্রমুখ। প্রধান অতিথি’র বক্তব্যে ব্যাংকার আলহাজ্ব আমির হোসাইন বলেন সকল কাজের শ্রেষ্ট
কাজ হলো মানবসেবা, পটিয়া কেয়ার ফাউন্ডেশন যে মানবিক কাজ করেছে এবং নব জাগরণ সংঘের সদস্যরা যে আয়োজন করেছে তা সুন্দর সমাজ ও মানবিক মানুষ তৈরীতে ভূমিকা রাখবে। প্রধান আলোচক পটিয়া উপজেলা কৃষকলীগ সভাপতি সৈয়দ নুরুল আবছার এ ধরনের সকল সামাজিক কাজে সকলকে এগিয়ে আসার আহবান জানান। পরে প্রায় পাঁচ শতাধিক নারী ও পুরুষকে বিভিন্ন চিকিৎসা সেবা প্রদান করা হয়।
সেলিম চৌধুরী
পটিয়া প্রতিনিধি
পটিয়া চট্টগ্রাম


