print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৫,মে,২০২৩

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের পটিয়া উপজেলায় তিন বছর আগে ১০ বছর বয়সী শিশুকে ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। ১৫ মে 

সোমবার দুপুরে চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক জয়নাল আবেদীন এ আদেশ দেন। দণ্ডিত মো. ফরিদ (৩৫) রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিল। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

ট্রাইব্যুনালের পিপি জিকো বড়ুয়া সাংবাদিকদের  বলেন, শিশুটিকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩) এর ৯ (১) ধারায় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এর পাশাপাশি ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও তিন মাসের সাজা দিয়েছে আদালত। 

মামলা সুএে জানা  যায়, ২০২০ সালের ১৩ জুলাই পটিয়া ‍উপজেলার এক গ্রামে ১০ বছর বয়সী ওই মেয়ে শিশুকে ধর্ষণ করেন প্রতিবেশী মো. ফরিদ। এ ঘটনায় শিশুটির নানা বাদি হয়ে মামলা করেন। মামলায় ৮ জনের সাক্ষ্য নিয়ে সোমবার আদালত এ রায় দেয়।

সেলিম চৌধুরী 

পটিয়া প্রতিনিধি

পটিয়া চট্টগ্রাম