print news || Dailydeshsomoy

প্রকাশিত,০১, জুন,২০২৩

পটিয়া( চট্টগ্রাম)থেকে সেলিম চৌধুরীঃ

-চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক এনামুল হক এনাম বলেছেন, বর্তমান অবৈধ শেখ হাসিনার সরকারের অধিনে দেশে কোন নির্বাচন করতে দেওয়া হবে না। দেশে বর্তমানে দিনদিন দ্রব্যমূল্য বৃদ্ধি, গণতন্ত্র ও সুশাসন নেই, মানুষের ভোটার অধিকার হনন করেছে অবৈধ আওয়ামীলীগ সরকার।

এ সরকারের এমপি-মন্ত্রীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিএনপি’র নেতাকর্মীদের হত্যা, গুম ও মিথ্যা গায়েবী মামলা দিয়ে হয়রানি করছে। আজ গণতন্ত্রের মা দেশনেত্রী বিএনপির চেয়ারপার্সন সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যে’র প্রতীক বিএনপি’র সিনিয়ন ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সারাদেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ট নির্বাচন করতে হলে তত্ববধায়ক সরকারের অধিনে নির্বাচন দিতে হবে, আওয়ামীলীগ সরকারের অধিনে দেশে কোন নিবার্চন করতে দেওয়া হবে না।
তিনি আরো বলেন, ৩০ মে ১৯৮১ সালের এই দিনে কতিপয় বিপথগামী উচ্ছৃঙ্খল সেনা কর্মকর্তা বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বপ্নদ্রষ্টা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে নির্মমভাবে হত্যা করে। শহীদ জিয়ার সুযোগ্য নেতৃত্বে দেশে যখন শান্তি ও উন্নয়নের সুবাতাস এবং সমৃদ্ধ গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। সেই সময়ে গণতন্ত্রের কবর রচনা করে নতুন করে বাকশাল কায়েমই ছিল এই হত্যাকান্ডের কারণ। শহীদ জিয়াকে হত্যা করে যারা দেশ থেকে জাতীয়তাবাদী চেতনাকে উপড়ে ফেলতে চেয়েছিল তাদের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাজনীতির ময়দান থেকে মাইনাস করতেই ষড়যন্ত্রমূলক মামলায় কারাগারে আটকে রাখা হয়েছে। আওয়ামীলীগ সরকারের সকল ষড়যন্ত্র নস্যাত করতে শহীদ জিয়ার আর্দশিক সৈনিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। তিনি গতকাল বৃহস্পতিবার পটিয়া রয়েল কমিনিউটি সেন্টারে পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি’র উদ্যোগে শহীদ জিয়াউর রহমানের ৪২তম শাহদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্যে এ কথা বলেন।
পটিয়া পৌরসভা বিএনপি’র আহবায়ক ও সাবেক পৌর মেয়র আলহাজ¦ নুরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা বিএনপি’র সদস্য সচিব খোরশেদ আলমের পরিচালনায় বক্তব্য রাখেন বিএনপি নেতা গাজী আবু তাহের, মফজল আহমদ চৌধুরী চেয়ারম্যান, রেজাউল করিম নেছার চেয়ারম্যান, আবুল ফয়েজ, মইনুল অঅলম ছোটন, তৌহিদুল আলম, সাইফুদ্দিন আহমেদ, হাজী কামাল উদ্দিন, আবুল কাসেম, আব্দুল মাবুদ, যুবদল নেতা শাহজাহান চৌধুরী, হামিদুল রহমান পেয়ারু, নাছির উদ্দিন, জসিম, ইয়াছিন, আরাফাত, ওয়াহিদুল আলম পিবলু, নুরুল হাকিম, জালাল উদ্দিন ছোটন, স্বেচ্ছাসেবকদল নেতা ওবাইদুল হক রিকু, জাহেদ, মীর, সাইফু, শ্রমিকদল নেতা শাখাওয়াত হোসেন, আবু নেমান লিটন, ছাত্রদল নেতা নয়ন, রবি, মিজান, আতিক, ডেবিড, শাহাদাত, রুবেল, সোহান প্রমুখ।

সেলিম চৌধুরী
পটিয়া প্রতিনিধি
পটিয়া চট্টগ্রাম