print news || Dailydeshsomoy

প্রকাশিত,০৯, জুলাই,২০২৩

সেলি চৌধুরী পটিয়া প্রতিনিধিঃ

পটিয়া পৌরসভা সদরে শশাংকমালা সাত শিক্ষককে হাইকোর্টের বদলির আদেশ স্থগিত অনুয়ায়ী বিদ্যালয়ের যোগদানের অনুমতি দেওয়ার জন্য উকিল নোটিশ প্রদান করেছে বাংলাদেশের সুপ্রিম কোর্ট এডভোকেট আলী ইমাম খালেদ রহিম।

জানাযায়, শশাংকমালা প্রাথমিক বিদ্যালয়ের ১৭ জন শিক্ষক গত ১৩ জুন প্রাথমিক ও গন শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক একযোগে বদলির কারণে এর মধ্যে ১০ জন শিক্ষক বদলিকৃত বিদ্যালয়ে যোগদান করলেও ৭ জন শিক্ষক হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন। এর পেক্ষিতে হাইকোর্ট গত ৫ জুলাই ৭ শিক্ষক বদলির আদেশ স্থগিত করেন। রিটকারীরা শশাঙ্ক মালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে মৌসুমী দেব, সুমন দাস, আখতার জাহান চৌধুরী, আকলিমা বেগম, মোহাম্মদ নাসের উদ্দিন, তাহমিনা আক্তার ও সহকারী শিক্ষক শর্মিলা দাস। হাইকোর্ট আদেশ সুত্রে এডভোকেট রঞ্জিত ধর তার পক্ষে লিখিতভাবে জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবরে লিখিতভাবে অবহিত করে। (গতকাল ৯ জুলাই রবিবার) ৭ জন শিক্ষক যোগদান করতে গেলে প্রধান শিক্ষক যোগদানের অনুমতি দেয়নি এবং হাইকোর্টের আদেশ কে আমলে নেয়নি বলে শিক্ষকদের অভিযোগ।

এ প্রসঙ্গে সুপ্রিম কোর্ট এডভোকেট আলী ইমাম খালেদ রহিম নোটিশে উল্লেখ করেন যে গতকাল রবিবার সকালে ৭ জন শিক্ষক বিদ্যালয়ে যোগদান করতে গেলে তাদের যোগদান অনুমতি দেয়নি। যাহা আদালত অবমাননা সামিল। আগামী ২৪ ঘন্টার মধ্যে শিক্ষকদের যোগদান করতে দেয়া কিংবা যোগদানের ব্যাপারে আদালতের আদেশ মান্যর অভিপ্রায় জানাতে বলেন। অন্যতায় আদালত অবমাননায় ব্যাপারে আইনগতভাবে প্রার্থনা করবেন বলে নোটিশে উল্লেখ করেন।

এ বিষয়ে উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা রূপানঞ্জলী কর জানান, মহামান্য হাইকোর্টে আদেশক্রমে বদলীকৃত ৭ শিক্ষক পুনরায় শশাংকমালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করবেন। এ বিষয়ে চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম স্যার আমাকে মোখিক নির্দেশনা দিয়ে যে, আজ (১০ জুলাই) সোমবার বদলীকৃত ৭ শিক্ষক পুনরায় শশাংকমালা সরকারি প্রাইমারী স্কুলের যোগদান করবেন। আজ সোমবার উক্ত ৭ শিক্ষক স্কুলের যোগদান করবেন এবং অন্য স্কুল থেকে যোগদানকৃত শিক্ষকেরা পূর্বে’র স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে যোগদানের করবেন।

সেলিম চৌধুরী
পটিয়া প্রতিনিধি
পটিয়া চট্টগ্রাম
০৯/০৭/২৩