print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৮, জানুয়ারি,২০২২

জয়পুরহাট প্রতিনিধি,

নয় পেরিয়ে দশে পদার্পণ সবার সাথে এশিয়ান টেলিভিশন প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে এশিয়ান টেলিভিশনের ৯ম বর্ষপূর্তি উপলক্ষে জয়পুরহাটে এতিমদের নিয়ে দোয়া-খায়ের ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

মঙ্গলবার,(১৮, জানুয়ারি) দুপুরে হানইল চল্লিশপির নূরানী মাদ্রাসা ও এতিমখানায় অনুষ্ঠিত হয়।

এশিয়ান টিভি জয়পুরহাট প্রতিনিধি নেওয়াজ মোর্শেদের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম সোলাইমান আলী,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার আরাফাত হোসেন,

মাদ্রাসা সেক্রেটারি ফিরোজ মন্ডল, জয়পুরহাট প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মাসরেকুল আলম, জেলা প্রতিনিধি ইন্ডিপেন্ডেন্ট টিভি, মোমেন মুনি, ৭১ টিভি, মোয়াজ্জেম হোসেন, বাংলা টিভি, রেজাউল করিম রেজা, এস এ টিভি, সোহেল আহমেদ লিও, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক সহ প্রতিষ্ঠানের আলেম ও এতিম শিশুরা।

নেওয়াজ মোর্শেদ
জয়পুরহাট