print news || Dailydeshsomoy

প্রকাশিত,২০, আগস্ট,২০২১

মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ

বিছালী ইউনিয়ন বাসির ভালোবাসায় শিক্ত,চেয়ারম্যান এস এম আনিসুল ইসলাম,এসময় শত শত মটোরসাইকেল,ইজিভ্যান,ইজিবাইক যোগে হাজার হাজার নারী-পুরুষ চেয়ারম্যান এস এম আনিসুল ইসলামের হাতকে আরো শক্তিশালি করতে চাকই স্কুল মাঠে একযোগে হাজির হয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সদস্যদের হত্যাকারীদের দ্রুত বিচার করার যোঁরদাবি জানান।
নড়াইল সদর থানাধীন বিছালী ইউনিয়নের চাকই স্কুল মাঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের (৪৬তম) শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহ্ফিল এবং কাঙ্গালীভোজ অনুষ্ঠিত হয়েছে।আজ (১৯আগষ্ট) বৃহস্পতিবার বিকাল ৫ ঘটিকার সময় চাকই মোল্লারহাট সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে হাজার হাজার মানুষের উপস্থিতিতে বিছালী ইউনিয়ন আওয়ামী-লীগের সাংস্কৃতি বিষয়ক সম্পাদক সাইফার রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,১২নং বিছালী ইউনিয়নের আওয়ামী-লীগ মনোনীত নৌকার বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত চেয়ারম্যান এস এম আনিসুল ইসলাম।সভায় সভাপতিত্ব করেন,বিশিষ্ট রাজনীতিবিদ,১২নং বিছালী ইউনিয়ন আওয়ামী-লীগের সভাপতি মো: আকতার হোসেন কিংকু,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আওয়ামী-লীগ নেতা মো:বাবর আলী,বিছালী ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সভাপতি তপন কুমার বিশ্বাস,চাকই বাজার বণিক সমিতির সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম,বিছালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক-লীগের আহবায়ক খন্দকার মাগদুম বিল্লাহ,বিছালী ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মুন্সী ইমরান হোসেন,দপ্তর সম্পাদক এসএম মহিউদ্দীন পারভেজ,যুবলীগ নেতা চন্দন বিশ্বাস,শেখ বিল্লাল হোসেন,মুন্সী জায়েদ,এরশাদসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা কর্মিবৃন্দ উপস্থিত ছিলেন।আলোচনা সভায় বক্তারা বলেন,বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য জীবনী,জাতীয় শোক দিবসের তাৎপর্য ও মহাণ স্বাধীনতার প্রকৃত ইতিহাস এবং ১৯৭৫ এর ১৫ আগষ্টের কালো অধ্যায় ও ভয়াল নির্মম হত্যাযজ্ঞ নিয়ে আলোচনা করেন।প্রধান অতিথি ১২ বিছালী ইউনিয়নের আওয়ামী-লীগের মনোনীত নৌকার বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত চেয়ারম্যান এস এম আনিসুল ইসলাম বলেন,স্বাধীনতাবিরোধীরা আবারো মাথাচাড়া দিয়ে উঠেছে।তাদের সহযোগীতা ও মদত দিচ্ছে তাদের দোষররা।আপনারা তাদের থেকে সজাগ থাকবেন।বিছালী ইউনিয়ন আওয়ামী-লীগের সকল কর্মকান্ড গতিশীল করতে এবং জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে বাংলাদেশ আওয়ামী-লীগের পতাকাতলে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি।
তিনি আরো বলেন,১৯৭৫ এর ১৫ আগষ্ট বাঙালী জাতি ও বাংলাদেশের জন্য একটি কালো অধ্যায়ের নাম। সেদিন স্বাধীনতাবিরোধী এবং তার দোষরদের সহযোগীতায় একদল বিপথগামী সেনাসদস্যরা ওই রাতে শুধুমাত্র বঙ্গবন্ধু ও তার শিশুপুত্র শেখ রাসেলকে সহ পরিবারের সকল সদস্যদের হত্যা করে ক্ষান্ত হয়নি। বরং এই দেশ থেকে স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম এবং বাংলাদেশ আওয়ামী-লীগ নামটি পর্যন্ত মুছে ফেলতে চেয়েছিলো। স্বাধীনতাবিরোধীরা আজও তাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। সেই বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে বলেও জানান।