
প্রকাশিত,০৫, আগস্ট,২০২১
মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র,ক্রীড়া সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের (৭২তম) জন্মবার্ষিকী উযাপন উপলক্ষে নানা আয়োজন।আজ (৫আগষ্ট) বৃহস্পতিবার জেলা প্রশাসনের আয়োজনে করোনা স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত আকারে জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের আন্তার শান্তি কামনায়, কোরআন খতম ।
জেলা শিল্পকলা একাডেমি চত্বরে অস্থায়ী মঞ্চে শেখ কামালের প্রতিকৃতিতে পুস্প মাল্য অর্পন,জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা ও স্মৃতিচারণ সভা,বিকালে বঙ্গবন্ধু মঞ্চ চত্বরে গাছের চারা বিতরণ,বিভিন্ন মসজিদ-মন্দিরে বিশেষ দোয়া প্রার্থনার আয়োজন করা হয়।
সকালে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে অস্থায়ী মঞ্চে শেখ কামালের প্রতিকৃতিতে জেলা প্রশাসন,জেলা পরিষদ,জেলা পুলিশ,জেলা আওয়ামী-লীগ,নড়াইল পৌরসভা,পৌর আওয়ামী-লীগ,জেলা শিল্পকলা একাডেমি,ক্রীড়া সংস্থাসহ সরকারি,বেসরকারি বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয় এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা ও স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়।এ সময় উপস্থিত ছিলেন,জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস,পুলিশ সুপার প্রবীর কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসনক ( সার্বিক) ফকরুল হাসান, জেলা আওয়ামী-লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস,পৌর মেয়র আঞ্জুমান আরা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম,সদর উপজেলা সহকারি কমিশনার (ভ’মি) কৃষ্ণা রায়,জেলা শিল্পকলা একাডেমির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু,সদর উপজেলা আওয়ামী-লীগের সভাপতি ও জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মলয় কুমার কুন্ডু,সাধারণ সম্পাদক রেজাউল বিশ্বাসসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা,সাংবাদিক,মুক্তিযোদ্ধা,আওয়ামী-লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ।এছাড়াও জেলা বিভিন্ন স্থানে আওয়ামী-লীগের সহযোগী অঙ্গসংগঠনের পক্ষ থেকে আলাদা আলাদা ভাবে এ কর্মসূচি পালিত হচ্ছে।


