
প্রকাশিত,১৫, জুন,২০২১
মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইলের তুলারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বুলবুল আহমেদের নামে মিথ্যা ভিত্তিহীন বানোয়াট গুজব সোশালমিডিয়া ফেসবুকে রটিয়েছে কুচক্রীমহল বলে অভিযোগে করেন,চেয়ারম্যান মো:বুলবুল আহমেদ।গত (১১জুন) ২০২১ ইং তারিখে দৈনিক ভোরের দর্পণ সহ কিছু অনলাইন পত্রিকায় ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নড়াইলে অবৈধ ভাবে গাছ কাটছেন ইউ পি চেয়ারম্যান শিরোনামে সংবাদ প্রকাশিত হয় যে সংবাদের কারনে আমার সন্মান ক্ষুন্য হয়েছে।
কিছু কুচক্রীমহল আমার সুনাম নষ্ট করার জন্য সাংবাদিকদের এ ধরনের মিথ্য অসত্য তথ্যদিয়ে ভুয়া সংবাদ প্রকাশ করিয়ে আমার জনপ্রিওতা কমাতে চেষ্টা করছে।সামনেই ইউনিয়ন নির্বাচন এবং নির্বাচন কে সামনে রেখে এ ধরনে মিথ্যা প্রচার প্রচারনায় ব্যস্ত কুচক্রীমহল।চেয়ারম্যান বুলবুল আহমেদ আরো জানান,আমাকে জড়িয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা,বানোয়াট ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রনোদিত,নড়াইল সদর উপজেলার তুলারামপুর মাইজপাড়া সড়কের তুলারামপুর অংশের রাস্তার উভয় পাশের যে গাছ কাটা হয়েছে তা যথাযথ সরকারী নিয়ম অনুযায়ি স্বচ্ছতার সাথে নিয়ম মেনেই করা হয়েছে।আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আমার এলাকার আমার প্রতিপক্ষ আমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছে এবং আমাকে জড়িয়ে মিথ্যা অপপ্রচার চালিয়ে আমার জনপ্রিয়তা নষ্ট করার চেষ্টা করছে। চেয়ারম্যান বুলবুল আহমেদের কাছে এ মিথ্যা বানোয়াট সংবাদ প্রকাশের জন্য আপনার সন্মান হানী হয়েছে কি না এবং আপনি এ বিষয়ে আইনি প্রদক্ষেপ কি নিয়েছেন বা আইনি ব্যবস্থা নিবেন কি না জবাবে বুলবুল আহমেদ জানান,আমি অলরেডি অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছি এবং আইনি ব্যবস্থা নেয়ার কাজ প্রতিক্রিয়াধীন রয়েছে বলেও জানান।


