
প্রকাশিত,২৩ এপ্রিল, ২০২১
মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইলের লোহাগড়ায় দুই পুলিশ কর্মকর্তার ওপর হামলা চালিয়ে পিস্তল ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে,পরে পিস্তল উদ্ধার।(২২এপ্রিল) বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কুমড়ি গ্রামে এই হামলার ঘটনা ঘটে,এসময় গুরুতর আহত লোহাগড়া থানার এএসআই মীর আলমগীরকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।আহত পুলিশ সদস্য এএসআই মিকাইল হোসেনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং মীর আলমগীরের মাথায়,বাম হাতের কনুইয়ে সহ শরীরের বিভিন্ন স্থানে লাঠির আঘাত।লোহাগড়া থানা-পুলিশ সূত্রে জানা যায়,কুমড়ি গ্রামের ওহিদুর সরদার ও লুটিয়া গ্রামের ফিরোজ শেখ গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তর নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে ওই দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হওয়ার সময়ে ওই দুই পুলিশ কর্মকর্তা প্রথমে ফিরোজ শেখ পক্ষকে বোঝাতে চেষ্টা করেন। পরে ওহিদুর সরদার পক্ষের লোকজনকে বোঝাতে গেলে তাঁদের ২০-২৫ জন পুলিশের উপরে হামলা চালায়।
Desh Somoy 1
লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান জানান, এএসআই মীর আলমগীরের কাছ থেকে আটটি গুলিসহ পিস্তলটি ছিনিয়ে নিয়েছিল পরে দুপুর আড়াইটার দিকে ওই এলাকায় একটি মসজিদের পাশে অস্ত্রটি পাওয়া গেছে,ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


