print news || Dailydeshsomoy

প্রকাশিত,২১ এপ্রিল, ২০২১

মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ

নড়াইল সদরে পৌরসভার ৪নং ওয়ার্ডের আলাদাতপুর গ্রামের হামিদ ম্যানসনের উত্তর পাশে অবস্থিত রফিকুল ইসলাম তিনতালা বিশিষ্ট ভাড়া দেওয়া জাগরণী চক্রের এন,জি ও অফিস অর্থাৎ তার পূর্ব পাশে বিএজি লুৎফর রহমান এর মেয়ের বাড়ির তৃতীয় তলার বিল্ডিংয় উভয়ের বাড়ির চার ফিট গলির মাছখানে এই অজ্ঞাত মহিলার মরাদেহ উদ্ধার করা হয়।(১৯ এপ্রিল) সোমবার দুপুর পনে দুইটার দিকে স্থানীয় এলাকার সূত্রে জানা যায়,আলাদাৎপুর রফিকুল ইসলাম এর ভাড়া দেওয়া জাগরণী চক্রের তিনতালা ভবনের পূর্ব পাশে গলিতে অজ্ঞাত মহিলার মরাদেহ দেখতে পায় বিএজি লুৎফর সাহেবের মেয়ের বাড়ির কাজের বুয়া। এসময় সে ছাদ থেকে চিৎকার করে দৌড়ে নেমে এসে বাড়ির মালিক কে জানায়।পরে বাড়ির মালিক দেখতে পেয়ে পুলিশকে ফোনদিয়ে বিষয়টি অবহিত করলে তাৎক্ষণিক ঘটনা স্থলে পুলিশ হাজির হয়।পাশাপাশি সাংবাদিক মো:রফিকুল ইসলাম,সাজ্জাদ তুহিন,সাথি তালুকদার সহ সাংবাদিকদের খবর দেয় পুলিশ। তবে ঘটনা স্থলে অজ্ঞাত মহিলার মরাদেহ রহস্য জনক বলে মনে হয়েছে।এদিকে,বিল্ডিংয়ের ছাদ থেকে মৃতদেহ ফেলানো হয়ে বলে ধারনা করা হচ্ছে কারন,বিল্ডিংয়ের কার্নিশে রক্ত দেখা যাচ্ছে যেটা বিল্ডিংয়ের ছাদ থেকে ফেলেদেয়ার কারনে কার্নিশে বাড়ি খেয়ে নিচে পড়েছে।
মহিলাকে মৃত অবস্থায় ছাদ থেকে ফেলে দেয়া হয়েছে না কি জিবিত অবস্থায় ফেলানো হয়েছে এটাই রয়েছে অজানা,কিন্ত মৃত মহিলার পরিচয় এখনও পর্যন্ত পাওয়া যায়নি,বর্তমান মহিলার মরাদেহ ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানা গেছে। এনিয়ে এলাকায় জানাজানি হলে সাধারণ মানুষের মনে ভীতির সৃষ্টি হয়েছে।