print news || Dailydeshsomoy

প্রকাশিত,৪ এপ্রিল, ২০২১

মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ

নড়াইলের আউড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পলাশ মোল্যার উদ্যোগে যানবাহনের চালক,যাত্রী ও সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ সহ সচেতনতামূলক প্রচার-প্রচারণা।
নড়াইল টু কালনা মহা সড়কের মালিবাগ মোড় নামক স্থানে এ কার্যক্রম চালানো হয়।
যাত্রীবাহী বাস,ইজিবাইক,ইজিভ্যানসহ বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রীদেরকে করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক ব্যবহারের বিষয়ে সচেতন করা হয়। পাশাপাশি স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য অনুরোধ জানানো হয়। এসময় যাত্রী ও পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়,মাস্ক ছাড়া বাড়ির বাইরে যেতে নিষেধ সহ সচেতনতা মূলক প্রচারনা করেন।
চেয়ারম্যান পলাশ মোল্যা এ প্রতিবেদক কে জানান,দেশে করোনা ভাইরাসের সংক্রমন আবারও বেড়েছে তাই জনসাধারণ কে সচেতন করা আমাদের দায়ীত্ব এজন্যই আমরা রাস্তাঘাট,হাট বাজারে সকল জনসাধারনের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে মাস্ক পরিধানের প্রচার করছি এবং হ্যান্ডওয়াশ বা সাবান দিয়ে হাত ধোয়ার পরামর্শ দিচ্ছি।
আগামি কাল (৫এপ্রিল) সোমবার সকাল থেকে এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষনা করেছে সরকার আমাদেরকে মেনে চলতে হবে।আমার ইউনিয়নে যাতে লাকডাউন সঠিকভাবে বাস্তবায়ন হয় সে চেষ্টা করছি,পাশাপাশি হাটবাজারসহ জরুরী প্রয়োজনে বাড়ি থেকে কেউ বের হতে হলে সবাই মাস্ক পরে ও স্বাস্থ্যবিধি মেনে চলাচল করে সে ব্যাপারেও বিশেষভাবে তদারিক করছি এবং করবো বলেও জানান তিনি।