print news || Dailydeshsomoy

প্রকাশিত,৯ এপ্রিল, ২০২১

মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ

নড়াইলে পাহারাদারদের বেঁধে রেখে স্বর্ণের দোকানে ডাকাতি হয়েছে।বুধবার দিনগত রাতে সদর উপজেলার কড়োলা ইউনিয়নের আগদিয়া মোড়ে এ ডাকাতির ঘটনা ঘটে।স্থানীয়”রা জানান,বুধবার দিনগত রাতে আগদিয়া মোড়ে পলাশ কর্মকারের স্বর্নের দোকানে সংঘবদ্ধ একটি ডাকাতদল ডিকাতি করতে আসে এসময় বাজারে ডিউটিরত পাহারাদার এনামুল ও ফরিদকে ডাকাতরা মারধর করে গাছের সাথে বেঁধে রাখে। ডাকাতদল দোকানের তালা ভেঙ্গে ভীতরে প্রবেশ করে দোকান থেকে টাকাসহ ৫লক্ষাধিক টাকা মুল্যে স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।ভুক্তভোগী পলাশ কর্মকার জানান,ঘরে নগদ টাকা এবং রেডিমেট তৈরি ও অর্ডারী গহনা ছিলো,সব মিলিয়ে নগদ টাকাসহ ৫ লক্ষাধিক টাকার স্বর্ণ নিয়েছে।স্থানীয় গ্রাম বাসি নাম পরিচয় দিতে অনিচ্ছুক একাধীক ব্যেক্তি জানান,ডাকাতি না কি শত্রুতা যেটা দেখিনি তা বলতে পারছিনা,এ গ্রামে ঝামেলার শেষ নেই দলাদলি নিয়েও গায়ের যোঁরে কেউ এমন কিছু করতে পারে বলে আমি মনে করি এবং পাহারাদারদের কাছ থেকে হয় তো অনেক কিছু জানা যেতে পারে এবং এটা ডাকাতি না কি স্থানীয় কন্দোল বলেও জানান। নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানজিলা সিদ্দিকা, সদর থানার ওসি মোঃ ইলিয়াস হোসেনসহ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।সদর থানার ওসি মোঃ ইলিয়াস হোসেন জানান, বিষয়টি নিয়ে স্থানীয় কিছু ঝামেলা রয়েছে,সব দিক বিবেচনা করে ঘটনাটি পুলিশের পক্ষ থেকে তদন্ত চলছে,তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।