print news || Dailydeshsomoy

প্রকাশিত,২৭, আগষ্ট,২০২২

মোঃ বাবুল নেত্রকোণা থেকেঃ

নেত্রকোণা জেলার নবাগত এসপি ফয়েজ আহমেদ যোগদানের পর থেকে মাদকের অভিযান অব্যাহত রয়েছে।
আজ রাত আনুমানিক ৮টার দিকে মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নে ১০০ পিস ইয়াবা সহ ইয়াবা ব্যবসায়ী মোঃ গাজী আলম এবং মোঃ ফারুক কে নেত্রকোণা জেলার গোয়েন্দা সংস্থা ডিবির অফিসার ইনর্চাজ আবুল কালাম আজাদের চৌকস টিম নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা সহ ইয়াবার সম্রাটদের গ্রেফতার করে।

এ ব্যাপারে ডিবির ওসি আবুল কালাম আজাদ জানান, এসপি স্যারের দিক-নির্দেশনায় আমাদের মাদক অভিযান অব্যাহত থাকবে এবং দুই মাদক ব্যবসায়ীকে মহামান্য আদালতে সোর্পদ করা হবে।

এই প্রসংঙ্গে জেলার নবাগত দক্ষ–চৌকস পুলিশ সুপার ফয়েজ আহমেদ বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরো বলেন সে যেই হোক মাদকের ব্যাপারে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।