print news || Dailydeshsomoy

প্রকাশিত,২৪, ডিসেম্বর,২০২২

মোঃ বাবুল নেত্রকোণা থেকেঃ

গত ২৯ আগস্ট বিকাশ প্রতারণার খপ্পরে পড়ে পূর্বধলা উপজেলার মোঃ রমজান আলী দুইধাপে ৩০ হাজার এবং ২৫ হাজার মোট ৫৫ হাজার টাকা পাঠান।
ভুক্তভোগী রমজান আলী এ বিষয়ে নেত্রকোণা মডেল থানায় টাকা উদ্ধারের জন্য সাধারণ ডায়েরি করেন।

ভুক্তভোগী রমজান আলীর টাকা উদ্ধারের জন্য জেলার সুযোগ্য পুলিশ সুপার ফয়েজ আহমেদ-এর দিকনির্দেশনায় মডেল থানার দক্ষ অফিসার ইনর্চাজ খন্দকার শাকের আহমেদ-এর তত্ত্বাবধানে মৌলভীবাজার জেলার জুরী থানার এএসআই রাহিদুল ইসলাম আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ভুক্তভোগী রমজান আলীর টাকা উদ্ধার করে দেন।
এ ব্যাপারে ভুক্তভোগী রমজান আলী নেত্রকোণা মডেল থানা এবং মৌলভীবাজার জেলার জুরী থানাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন সত্যিই বাংলাদেশ পুলিশ এখন খুবই আধুনিক এবং দক্ষ।
ভুক্তভোগী আরো বলেন স্বনামধন্য বাংলাদেশ পুলিশ বাহিনী কঠোর এবং চৌকস কারণ আমি ৫৫ হাজার টাকা ফেরত পাবো কখনো ভাবিনি।
আমি আমার টাকা পেয়ে খুবই খুশি এবং পুলিশের প্রতি আমার অগাধ আস্হা-বিশ্বাস জন্ম নিয়েছে।

এ প্রসংঙ্গে জেলার দক্ষ অফিসার ইনর্চাজ খন্দকার শাকের আহমেদ বলেন আমাদের অভিভাবক এসপি স্যারের দিকনির্দেশনায় আধুনিকায়ন প্রযুক্তি ব্যবহার করে ভুক্তভোগী রমজান আলীর টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছি।