
প্রকাশিত,১৭, সেপ্টেম্বর,২০২২
মোঃ বাবুল নেত্রকোণা থেকেঃ
গতকাল রাত আনুমানিক ৯টার দিকে কলমাকান্দা সিধলী বাজার এলাকায় পুলিশি টহলরত চেকপোস্ট থাকাকালীন সময়ে ৩ জন মোটরসাইকেল আরোহী কে সন্দেহ হলে আটকের জন্য সিংঙ্গাল দিলে সংঙ্গে থাকা স্কুল ব্যাগ ফেলে ৩ জন মোটরসাইকেল আরোহী দ্রুত পালিয়ে যায়।
জানা যায়,নেত্রকোণা জেলার পুলিশ সুপার ফয়েজ আহমেদ প্রতিদিন মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছেন এবং এসপি ফয়েজ আহমেদ-এর দিক-নির্দেশনায় মাদকের বিরুদ্ধে সোচ্চার অভিযান অব্যাহত রাখছেন নেত্রকোণার পুলিশ সদস্যরা।
তারই লক্ষ্যে গতকাল রাতে চেকপোস্ট-এ থাকা সিধলী এলাকায় অভিযান চলাকালে ৩ জন মাদক ব্যবসায়ী ২টি স্কুল ব্যাগে রাখা ১৩টি নিষিদ্ধ ভারতীয় মদ ফেলে রেখে দ্রুত মোটরসাইকেল চালিয়ে পালিয়ে যায়।
এ প্রসংঙ্গে নেত্রকোণা জেলার দক্ষ পুলিশ সুপার ফয়েজ আহমেদ বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং সকলের সহযোগিতায় নেত্রকোণায় মাদকমুক্ত বিনির্মানে জিরো টলারেন্স করবো।


