
প্রকাশিত,২৮, সেপ্টেম্বর,২০২২
মোঃ বাবুল নেত্রকোণা থেকেঃ
২৮ শে সেপ্টেম্বর দেশরত্ন মানবিক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মবার্ষিকী পালিত হয় নিজ নামের প্রতিষ্ঠান শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে।
জন্মদিন উপলক্ষে কেক কাটার মধ্য দিয়ে জেলা প্রতিটি উপজেলায় পালিত হয় মানবিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন।
তারই ধারাবাহিকতায় দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে কেক কাটা এবং জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু এবং শান্তি কামনা করে মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্র সরকারের সমাজ কল্যাণ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি,সংরক্ষিত আসনের মাননীয় সাংসদ হাবীবা রহমান শেফালি,শেখ হাসিনা কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব এবং বিমান বাংলাদেশ পর্ষদের সম্মানিত চেয়ারম্যান,শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর-উপচার্য সহ বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রফেসর গণ,পৌর মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খান, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, জেলার সুযোগ্য পুলিশ সুপার ফয়েজ আহমেদ সহ আওয়ামীলীগ সহ সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং সুধীজন।


