print news || Dailydeshsomoy

প্রকাশিত,০১, জানুয়ারি,২০২২

মো: বাবুল নেত্রকোণা থেকেঃ

সারা দেশের ন্যায় আজ সকাল থেকেই নেত্রকোণা জেলা সহ ১০টি উপজেলায় সরকার কর্তৃক বিনামূল্যে বই বিতরণ করা হয়।
এরই প্রেক্ষিতে আজ সকাল ৯টায় নেত্রকোণা জেলার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কোমলমতী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণের সময় প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন নেত্রকোণা জেলার সুযোগ্য মান্যবর প্রশাসক কাজি মো: আবদুর রহমান,নেত্রকোণা জেলার সম্মানিত এবং দক্ষপ্ পুলিশ সুপার(এসপি) আকবর আলী মুন্সী, নেত্রকোণা জেলার প্রাথমিক শিক্ষা অফিসের শিক্ষানুরাগী সম্মানিত দক্ষ ডিপিও মো: ওবাইদুল শাহিন সহ বিভিন্ন দপ্তরের অফিসার এবং নেত্রকোণা জেলার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা এবং শিক্ষক/শিক্ষিকা সহ সুধীজন।
এ সময় বই বিতরণ কার্যক্রম প্রাক্কালে প্রধান অতিথি জেলা প্রশাসক শিক্ষার্থীদের অনুপ্রেরণা যোগান এবং উদ্দীপনা মেধা জাগ্রত করার লক্ষ্যে দিকনির্দেশক কথা বলেন এবং মান্যবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের প্রশংসা করে বলেন ছোট ছোট বাচ্ছা থেকে শুরু করে আজ সকল শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই দিচ্ছেন। এ ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা অফিস প্রধান(ডিপিও) মো: ওবাইদুল শাহিন বলেন আজ নেত্রকোণা জেলা সহ সব উপজেলায় বিনামূল্যে বই বিতরণ কার্যকর হয়েছে। নতুন বই পেয়ে সকল শিক্ষার্থীরা খুবই খুশি।