
প্রকাশিত,১৩, অক্টোবর,২০২২
মোঃ বাবুল নেত্রকোণা জেলা থেকেঃ
আজ (১৩, অক্টোবর )নেত্রকোণা জেলায় ডিসির সম্মেলন কক্ষে শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষে প্রস্ততিমূলক সভা অনুস্টিত হয়।
দক্ষ এবং মানবিক জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে আসন্ন শেখ রাসেল দিবস পালনের লক্ষে প্রস্ততিমূলক সভার আয়োজন করা হয়।
আসন্ন শেখ রাসেল দিবস পালন উপলক্ষে জেলা প্রশাসক সহ উপস্থিত সকলের মতামত গৃহীত হয় এবং সর্বসম্মতিক্রমে সুন্দরভাবে শেখ রাসেল দিবস উদযাপন করার প্রত্যয়ে সকলের মতামত গৃহীত হয়।
এ ব্যাপারে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন,আসছে শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষে প্রস্ততিমূলক সভা এবং সকলের সুন্দর মতামত নিয়েই দিবসটি সুন্দর ভাবে পালন করা হবে।
এ ছাড়াও অন্যদের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) মোঃ ফখরুজ্জামান জুয়েল, প্যানেল মেয়র, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা গণ, প্রশাসনিক কর্মকর্তা গণ এবং সাংবাদিক গণ।