
প্রকাশিত,১৭, অক্টোবর,২০২২
মোঃ বাবুল নেত্রকোণা থেকেঃ
আজ ১৭ অক্টোবর/২২ এর জেলা পরিষদের নির্বাচন সারা দেশব্যাপী সম্পূর্ণ হয়েছে।
তারই লক্ষ্যে নেত্রকোণা জেলার ১০টি উপজেলায় শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ এবং অবাধ সুষ্ঠু নিরপেক্ষ সম্পূর্ণ হয়েছে।
নেত্রকোণা জেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন লড়াই করেন তার মধ্যে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অসিত কুমার সজল ৯৩৮ ভোট পেয়ে বে-সরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটার গণ শান্তিপূর্ণ ভাবে ভোট প্রয়োগ করেন।
অন্যদিকে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তার মাধ্যমে সুন্দর, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দেন।
প্রতিটি উপজেলায় নেত্রকোণা জেলার সুযোগ্য জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, জেলার দক্ষ, বিচক্ষণ পুলিশ সুপার ফয়েজ আহমেদ, বিজিবি অধিনায়ক লেঃকর্ণেল এএসএম জাকারিয়া এবং জেলা নির্বাচন অফিসার মোঃ আব্দুল লতিফ শেখ সহ সম্মানিত সাংবাদিকগণ প্রতিটি কেন্দ্রে পরিদর্শন করেন।
এ প্রসংঙ্গে জেলার সুযোগ্য জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ জানান, নেত্রকোণা জেলায় সুন্দর, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিয়েছি।
তিনি আরো বলেন, বে-সরকারি ভাবে জেলা প্রশাসক সম্মেলনে জেলা পরিষদের চেয়ারম্যান জনাব অসিত কুমার সজল আনারস প্রতিকে ৯৩৮ ভোট পেয়ে নির্বাচিত ঘোষণা করা হয়।
এ ব্যাপারে নেত্রকোণা জেলার দক্ষ পুলিশ সুপার ফয়েজ আহমেদ বলেন, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়েছে এবং আমার পুলিশ কড়া নিরাপত্তার চাদরে রেখে সুন্দর একটা নির্বাচন উপহার দিয়েছি।


