
প্রকাশিত,২৯, আগষ্ট,২০২২
মোঃ বাবুল নেত্রকোণা থেকেঃ
আজ (২৯, আগষ্ট) ভোরে নেত্রকোণা জেলার সুযোগ্যা এসপি ফয়েজ আহমেদ-এর দিক-নির্দেশনায় নেত্রকোণা মডেল থানার অফিসার ইনর্চাজ শাকের আহমেদের চৌকস টিম মালনী এলাকা থেকে রিপন(৩৭) নামে মাদক সম্রাট কে প্রায় ৬ কেজি গাজাঁ সহ গ্রেফতার করে।
জানা যায় নবাগত এসপি ফয়েজ আহমেদ মাদকের বিরুদ্ধে সোচ্চার অভিযান অব্যাহত রাখার প্রত্যয়ে সদর ফারি এবং নেত্রকোণা মডেল থানার যৌথ অভিযানে আজ সকালে প্রায় ৬ কেজি গাজাঁ সহ মাদক ব্যবসায়ী রিপনকে গ্রেফতার করে।
মাদক ব্যবসায়ী রিপন আটপাড়া উপজেলা লুনেশ্বর ইউনিয়নের লক্ষিপুর গ্রামের তাহের মিয়ার ছেলে।
এ ব্যাপারে মডেল থানার অফিসার ইনর্চাজ শাকের আহমেদ জানান গোপন সংবাদের ভিত্তিতে এসপি স্যারের নির্দেশনায় প্রায় ৬ কেজি গাজাঁ সহ রিপন কে গ্রেফতার করি এবং মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।
এ প্রসংঙ্গে দক্ষ পুলিশ সুপার ফয়েজ আহমেদ জানান, মাদকের ব্যাপারে কোন ছাড় নাই। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং যেকোন অপরাধের জন্য সর্বক্ষণই পুলিশকে অবহিত করবেন।


