print news || Dailydeshsomoy

প্রকাশিত,২৩, জুন,২০২১

জাহাঙ্গীর আলম,নেত্রকোণা প্রতিনিধিঃ

নেত্রকোণায় করোনা আক্রান্ত হয়ে আরোও ১ জনের মৃত্যু, মৃত্যু ব্যক্তি বারহাট্রা উপজেলার মোহনপুর গ্রামের ৮০ বছর বয়সের পুরুষ,তিনি বিগত ১৯/০৬/২১ তারিখে নমুনা দিয়েছিলেন,২০/০৬/২১তারিখে তার করোনা পজেটিভ আসে,২১/০৬/২১ তারিখে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরন করেন।

নেত্রকোণায় নতুন আরোও ২৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে নেত্রকোণা জেলায় সর্বোমোট ১৩৩৮ জন রোগী আক্রান্ত হয়েছে।

আজ (২৩ এপ্রিল) রাতে জেলা সিভিল সার্জন এই তথ্য নিশ্চিত করেন।

আক্রান্ত ব্যক্তিরা হলেন,সদর উপজেলায় ৭ জন এরা হলেন, কুরপাড়,আনন্দবাজার,নাগড়া,অজহররোড ও শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় এলাকার বাসিন্দা।

কলমাকান্দা উপজেলায় ৬ জন হলেন,দেশওয়ালীপাড়া,ভাষানকোরা,চানপুর রোড,হাপানিয়া,গুতুরা ও খারনই এলাকার বাসিন্দা।
দুর্গাপুর উপজেলায় ৯ জন এরা হলেন, বিরিশিরি,বড়ইউন্দ,চকলেঙ্গুরা,কাকড়াকান্দা,ডাকুমাড়া,দেশওয়ালী পাড়া ও স্বাস্থ্য কর্মকর্তা ২ জন এবং আটপাড়া উপজেলায় ১ জন।

আজ পর্যন্ত নেত্রকোণা থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পাঠানো হয়েছে ১৮ ০০১ টি এবং নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে ১৭৬৫৩ টির।
শনাক্তকৃত ১৬ জন পুরুষ ও ৭ জন নারী।
এনিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল সর্বমোট ১৩৩৮ জন আক্রান্তের হার(৭.৫৮%)।
আজ পর্যন্ত জেলায় সুস্থ্য হয়েছেন ১১২৩ জন সুস্থতার হার (৮৪.৭১%)

আজ পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেন ২৬ জন মৃত্যুর হার (১.৯৪%)।

জাহাঙ্গীর আলম
নেত্রকোণা প্রতিনিধি
তারিখ ২৩/০৬/২০২১