print news || Dailydeshsomoy

প্রকাশিত,০৩, এপ্রিল,২০২৩

মোঃ বাবুল নেত্রকোণা থেকেঃ

নেত্রকোণা জেলার আওতাধীন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে বিভিন্ন স্কুল,কলেজ,বিশ্ববিদ্যালয়ে যেন উন্নয়নের ছোঁয়া লেগেছে।

জানা যায়, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নেত্রকোণা জেলার দক্ষ,কর্মঠ অত্যন্ত মেধাবী নির্বাহী প্রকৌশলী মঞ্জুরুল আলম শরীফ একনিষ্ঠ একঝাঁক দক্ষ ইঞ্জিনিয়ার নিয়ে জেলার প্রতিটি উপজেলায় সরকারি/বেসরকারি স্কুল,কলেজ,বিশ্ববিদ্যালয়, মাদ্রাসার ভবন নির্মানাধীন করে যাচ্ছেন। এতে করে সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়ন হচ্ছে।

সুযোগ্য নির্বাহী প্রকৌশলী মঞ্জুরুল আলম শরীফ উনার দক্ষ এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সাব-ইঞ্জিনিয়ার দিয়ে প্রতিটি স্কুল,কলেজ,মাদ্রাসার কি সমস্যা এবং কি করলে পাঠদান আরো স্বচ্ছলভাবে সাবলীল হবে। সে দিক থেকে লক্ষ্য রেখে সরজমিনে স্কুল,কলেজ শিক্ষকদের নিয়ে পরামর্শক্রমে উন্নয়নের চাহিদা নিয়ে ঢাকা শিক্ষা অধিদপ্তর থেকে নিজ তাগিদে নির্বাহী প্রকৌশল মঞ্জুরুল আলম শরীফ কাজ ভাগিয়ে নিয়ে উন্নয়ন করে যাচ্ছেন।
এহেন কর্মকাণ্ডে জেলার প্রতিটি স্কুল,কলেজ, মাদ্রাসার সম্মানিত শিক্ষকমন্ডলী নির্বাহী প্রকৌশলী মঞ্জুরুল আলম শরীফের প্রতি খুবই সন্তুষ্টি ও কৃতজ্ঞতা স্বীকার করে ধন্যবাদ জানান।

নির্বাহী প্রকৌশলী মঞ্জুরুল আলম শরীফ যোগদানের পর থেকে প্রতিটি উপজেলা এবং নেত্রকোণা জেলায় স্কুল,কলেজ,মাদ্রাসার নতুন ভবন নির্মাণ এবং রিপারিং কাজ চোখে পড়ার মতো।

আরও জানা যায়, সুযোগ্য নির্বাহী প্রকৌশলী মঞ্জুরুল আলম শরীফ দক্ষতার সহিত সম্মানিত ঠিকাদারদের সঙ্গে আন্তরিকতা বজায় রেখে সরকারের উন্নয়ন কাজ সঠিকভাবে সিডিউল মোতাবেক প্রাক্কলিত কাজ করিয়ে নিচ্ছেন।

এ প্রসংঙ্গে জেলার শিক্ষা অধিদপ্তরের সুযোগ্য নির্বাহী প্রকৌশলী মঞ্জুরুল আলম শরীফ এ প্রতিবেদককে বলেন, সরকারের উন্নয়নের প্রতিনিধি করে আমাকে নিয়োগ দেওয়া হয়েছে।
আমি আমার পরিশ্রম দিয়ে সরকারের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করার লক্ষ্যে উন্নয়ন করে যাবো।