print news || Dailydeshsomoy

প্রকাশিত,০৭, অক্টোবর,২০২২

মোঃ বাবুল নেত্রকোণা থেকেঃ

আজ নেত্রকোণা জেলার সুযোগ্য পুলিশ সুপার ফয়েজ আহমেদের দিক-নির্দেশনায় ডিবি পুলিশের বিশেষ টিম নেত্রকোণা জেলার বারহাট্রা উপজেলায় ১ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে নেত্রকোণা জেলা গোয়েন্দা সংস্থা ডিবি পুলিশ।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসপি ফয়েজ আহমেদের দিক-নির্দেশনায় ডিবি এসআই মোঃ তাহের উদ্দিন এবং এএসআই সোহেল রানা,নুরুল ইসলামের চৌকস টিম নিয়ে অভিযান চালিয়ে বারহাট্রা উপজেলায় ১ কেজি গাঁজা মাদক ব্যবসায়ী মোঃ রাজিব এবং রুকন মিয়াকে গ্রেফতার করে।

এ প্রসংঙ্গে জেলার দক্ষ পুলিশ সুপার ফয়েজ আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদক সহ ২ মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করে
মাদক আইনে মামলা রুজু করে আদালতে সোর্পদ করা হয়।
তিনি আরো বলেন, বরাবরেই আমি বলে আসছি নেত্রকোণায় মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং মাদককে নির্মূল করার প্রত্যয়ে কাজ করে যাবে আমার পুলিশ, গোয়েন্দা সংস্থা সহ সাদা পোশাকে পুলিশ।