print news || Dailydeshsomoy

প্রকাশিত,১০, অক্টোবর,২০২২

মোঃ বাবুল নেত্রকোণা থেকেঃ

নেত্রকোণা জেলার সুযোগ্য পুলিশ সুপার ফয়েজ আহমেদের দিক-নির্দেশনায় আজ দূর্গাপুর এবং কলমাকান্দা থানা-পুলিশ ভারতীয় নিষিদ্ধ মদ এবং ফেনসিডিল সহ মাদকের সংঙ্গে জড়িত ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

জানা যায়, জেলার দক্ষ এবং বিচক্ষণ পুলিশ সুপার ফয়েজ আহমেদের নির্দেশনায় প্রতিনিয়ত মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখছে প্রতিটি থানা-পুলিশ।

এরই লক্ষ্যে আজ দূর্গাপুর থানা-পুলিশ ১০ বোতল ফেনসিডিল এবং ১টি মোটরসাইকেল সহ ২ জন এবং অন্যদিকটা কলমাকান্দা থানা-পুলিশ ভারতীয় নিষিদ্ধ ৯ বোতল নিষিদ্ধ ভারতীয় মদ সহ গ্রেফতার করে ১ মাদক ব্যবসায়ীকে।
দূর্গাপুর এবং কলমাকান্দা থানার অফিসার ইনর্চাজ গণ বলেন আমাদের অভিভাবক এসপি স্যারের কঠোর নির্দেশনায় আমরা প্রতিদিন মাদকের বিরুদ্ধে সোচ্চার অভিযান চালিয়ে যাচ্ছি এবং মাদক আইনে মামলা রুজু করে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিজ্ঞ আদালতে সোর্পদ করছি।

এ প্রসংঙ্গে জেলার সুযোগ্য পুলিশ সুপার ফয়েজ আহমেদ বলেন, চল যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে এই স্লোগান কে বাস্তবায়নে আমার নেত্রকোণার পুলিশ কঠোর পরিশ্রম করছে এবং মাদক সহ বিভিন্নধরনের অপকর্ম বিলীন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

তিনি আরো বলেন, আমার প্রথম চ্যালেঞ্জ এই শান্ত নেত্রকোণায় মাদককে জিরো টলারেন্স করবো ইনশাআল্লাহ। তাই যে যার স্থান থেকে মাদকমুক্ত করার প্রত্যয়ে পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করুন।
আপনাদের সকলের সর্বাত্মক সহযোগিতায় নেত্রকোণা জেলায় মাদকমুক্ত করবো।