print news || Dailydeshsomoy

প্রকাশিত,০৫, অক্টোবর,২০২২

মোঃ বাবুল নেত্রকোণা থেকেঃ

আজ নেত্রকোণা জেলার সুযোগ্য পুলিশ সুপার ফয়েজ আহমেদের দিক-নির্দেশনায় দূর্গাপুর থানা-পুলিশ
১০ লিটার চোলাই মদ সহ ৩ জন কে গ্রেফতার করে।
জানা যায়, দূর্গাপুর থানা-পুলিশ গত ২৪ ঘন্টায় মাদকের বিশেষ অভিযান চালিয়ে দেশীয় ১০ লিটার চোলাই মদ সহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে মাদক আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেন।

এ প্রসংঙ্গে জেলার দক্ষ পুলিশ সুপার ফয়েজ আহমেদ বলেন, প্রতিটি থানায় কড়া নির্দেশ প্রদান করা হয়েছে মাদক ব্যবসায়ী সহ মাদক উদ্ধার এবং প্রতিনিয়ত মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখতে।

তারই লক্ষ্যে আপনারা খোঁজ নিয়ে দেখবেন কোন না কোন থানায় ইয়াবা, ভারতীয় নিষিদ্ধ মদ,দেশীয় চোলাই মদ এবং গাঁজা উদ্ধার এবং এর সংঙ্গে জড়িত মাদক ব্যবসায়ীকেও গ্রেফতার করে মাদক আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হচ্ছে।

সুযোগ্য পুলিশ সুপার ফয়েজ আহমেদ আরো জানান মাদকের বিরুদ্ধে সোচ্চার অভিযান অব্যাহত থাকবে এবং সকলের সর্বাত্মক সহযোগিতায় নেত্রকোণা জেলায় মাদক কে জিরো টলারেন্স করবো ইনশাআল্লাহ।