print news || Dailydeshsomoy

প্রকাশিত,০২, ফেব্রুয়ারি,২০২২

মোঃ বাবুল নেত্রকোণা থেকেঃ

আজ বুধবার রাত আনুমানিক ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নেত্রকোণা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া উমলুল বানিনের নেতৃত্বে এবং নেত্রকোণা মডেল থানা এবং এনএসআই- এর সার্বিক সহযোগিতায় ভারতীয় ক্লিনিক প্লাস শ্যাম্পু-৮৭৪ পিস,সানসিল্ক শ্যাম্পু-২৬১ এবং আমল বাটার ২৫৬ পিস জব্দ করা হয়। তৎক্ষণাত নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া উমলুল বানিন পূর্বধলা উপজেলার মমতাজকে গ্রেফতার দেখিয়ে নিয়মিত মামলা রুজু করে আদালতে প্রেরণের নির্দেশ দেন।

এ বিষয়ে নেত্রকোণা জেলার মডেল থানার ওসি তদন্ত মোঃ সোহেল রানা এ প্রতিবেদককে জানান, মমতাজ কে গ্রেফতার করে থানায় নেওয়া হচ্ছে এবং মামলা রুজু করে মহামান্য আদালতে প্রেরণ করা হবে।

এ প্রসংঙ্গে এস এ পরিবহনের ম্যানেজার মোঃ ফারুক আহম্মদ বলেন, পূর্বধলা উপজেলার পাট বাজারের মোঃ মমতাজ ১১ কার্টুন কাপড় ঢাকায় পাঠানোর বুকিং দেওয়ার জন্য নিয়ে আসে কিন্তু এখানে নিসিদ্ধ ভারতীয় পন্য জব্দ করেন প্রশাসনের লোকজন। এতে এস এ পরিবহন জড়িত কিনা জানতে চাইলে এ ব্যাপারে ফারুক আহম্মদ জানান আমরা এ বিষয়ে কিছুই জানি না।