print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৮, মার্চ,২০২৩

মোঃ বাবুল নেত্রকোণা থেকেঃ

আজ ভোরে নেত্রকোণা জেলার পৌরসভা এলাকা কুরপাড় এলাকার তিতাস গ্যাসের সামনে থেকে ১৭২৫ পিস ইয়াবা সহ ইয়াবা ব্যবসায়ী মেহেদী হাসান পরাগ(৩২) কে গ্রেফতার করে।

জানা যায়, জেলার সুযোগ্য পুলিশ সুপার ফয়েজ আহমেদের দিক-নির্দেশনায় সদর ফাঁড়ির ইনচার্জ আব্দুস ছাত্তারের তত্বাবধানে ডিবি সাবেক দক্ষ পুলিশের এসআই সদর ফাঁড়ির এসআই মোঃ ফরিদ আহমেদের সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে কুরপাড় তিতাস গ্যাসের সামনে থেকে ১৭২৫ পিস ইয়াবা সহ ইয়াবা ব্যবসায়ী মেহেদী হাসান পরাগকে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা যায় মাদক ব্যবসায়ী মোঃ মেহেদী হাসান পরাগ বারহাট্রা উপজেলার আঃ কাদের ছেলে।

পরাগ দীর্ঘদিন যাবত পুলিশের চোখ ফাঁকি দিয়ে ইয়াবা ব্যবসা করে আসছে।
ইয়াবা ব্যবসায়ী পরাগ আটপাড়া, মদন কেন্দুয়া উপজেলা সহ বিভিন্ন জায়গায় ইয়াবা ব্যবসা পরিচালনা করে আসছে।

এ প্রসংঙ্গে জেলার দক্ষ,বিচক্ষণ পুলিশের এসপি ফয়েজ আহমেদ বলেন, আজ ভোর বেলায় মডেল থানাধিন কুরপাড় তিতাস গ্যাস অফিসের সামনে থেকে সদর ফাঁড়ির পুলিশ সদস্যরা পরাগ নামের এক মাদক ব্যবসায়ীকে ১৭২৫ পিস ইয়াবা সহ গ্রেফতার করা হয়।

তিনি আরো বলেন মাদক নিমূর্লে আমার জেলার পুলিশ দিন-রাত কঠোর পরিশ্রম করে যাচ্ছে।
আমার কঠোর নির্দেশনায় মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখে কাহ করছে এবং প্রতিনিয়ত মাদক উদ্ধার ও গ্রেফতার হচ্ছে।
ইনশাআল্লাহ সকলের সর্বাত্মক সহযোগিতায় এই জেলায় মাদক নিমূর্ল করবো।