
প্রকাশিত,১৭, এপ্রিল,২০২৩
মোঃ বাবুল নেত্রকোণা থেকেঃ
আজ নেত্রকোণা জেলা পারলা ঢাকা বাসস্ট্যান্ড এলাকা থেকে ভারতীয় নিষিদ্ধ ৩৫ বোতল মদ সহ মাদক ব্যবসায়ী আনোয়ার গ্রেফতার করা হয়।
জানা যায়, জেলার সুযোগ্য পুলিশ সুপার ফয়েজ আহমেদের দিকনির্দেশনায় সদর ফাঁড়ির ইনচার্জ আব্দুস সাত্তারের তত্বাবধানে ডিবির সাবেক দক্ষ পুলিশ অফিসার এবং বর্তমান নেত্রকোণা সদর ফাঁড়ির এস আই ফরিদ আহমেদের কঠোর নজরে এবং গোপন সংবাদের ভিত্তিতে আজ পারলা ঢাকা বাসস্ট্যান্ড শাহজালাল হোটেলের সামনে থেকে ৩টি ব্যাগ তল্লাশি করে ৩৫ বোতল ভারতীয় নিষিদ্ধ মদ সহ সুনামগঞ্জ জেলার মাদক ব্যবসায়ী মোঃ আনোয়ারকে গ্রেফতার করেন।
এ প্রসংঙ্গে সদর ফাঁড়ির এসআই ফরিদ আহমেদ জানান, দক্ষ এবং বিচক্ষণ পুলিশের এসপি আমাদের অভিভাবক ফয়েজ স্যারের দিকনির্দেশনায় এবং সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুস সাত্তার স্যারের তত্বাবধানে আমি সঙীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে আনোয়ার(২৪)কে ৩৫ বোতল ভারতীয় নিষিদ্ধ মদ সহ গ্রেফতার করি এবং মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন।


