
প্রকাশিত,০৫, নভেম্বর,২০২২
মোঃ বাবুল নেত্রকোণা থেকেঃ
আজ নেত্রকোণা জেলার পুলিশ প্রধান, দক্ষ এবং সুযোগ্য পুলিশ সুপার ফয়েজ আহমেদের দিক-নির্দেশনায় মডেল থানার চৌকস অফিসার ইনর্চাজ(ওসি) খন্দকার শাকের আহমেদের তত্ত্বাবধানে সদর থানার ফাঁড়ির এসআই মোঃ মোখলেসুর রহমানের সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে জেলার মালনী এলাকা থেকে প্রায় ৬ কেজি গাঁজা সহ কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
জানা যায়, আজ সকালে পুলিশ প্রধান এসপি ফয়েজ আহমেদের নির্দেশক্রমে এবং ওসি খন্দকার শাকের আহমেদের তত্ত্বাবধানে সদর ফাঁড়ির দক্ষ এসআই মোখলেসুর রহমানের বিচক্ষণ টিম নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে জেলার মালনী এলাকার ডাচ বাংলার বুথের সামন থেকে নেত্রকোণা সদর উপজেলার স্বল্প দূগিয়ার মৃত আব্দুল বারেকের ছেলে কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ সোহেল মিয়া(৩৬) কে প্রায় ৬ কেজি গাঁজা সহ গ্রেফতার করে।
এ ব্যাপারে নেত্রকোণা মডেল থানার অফিসার ইনর্চাজ খন্দকার শাকের আহমেদ বলেন, আমাদের অভিভাবক এসপি স্যারের নির্দেশনায় এবং আমার বিচক্ষণ তত্ত্বাবধানে এস আই মোখলেসুর রহমানের টিম নিয়ে কুখ্যাত মাদক ব্যবসায়ী সোহেল কে প্রায় ৬ কেজি গাঁজা সহ গ্রেফতার করে মাদক আইনে মডেল থানায় মামলা রুজু করা হয়।
এ প্রসংঙ্গে জেলার সুযোগ্য পুলিশ সুপার ফয়েজ আহমেদ বলেন, মাদকের কোন ঠাই নাই এই জেলায়। তাই প্রতিনিয়ত আমার পুলিশ মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখবে। সেটাই আমার নির্দেশ।
তিনি আরো বলেন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স করবো ইনশাআল্লাহ, এবং সকলের সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন।


