print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৯, নভেম্বর,২০২২

মোঃ বাবুল নেত্রকোণা থেকেঃ

নেত্রকোণা জেলার দক্ষ,বিচক্ষণ সততার প্রতিক এসপি ফয়েজ আহমেদ-এর দিক-নির্দেশনায় ডিবির দক্ষ ওসি মোঃ সাইদুর রহমানের তত্ত্বাবধানে এস আই তাহের উদ্দিনের চৌকস টিম মোহনগঞ্জ উপজেলা থেকে গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা ব্যবসায়ী আরমান আহমেদ নিলয়(২৬) কে ৫০ পিস ইয়াবা সহ গ্রেফতার করে।

জানা যায়, ইয়াবা ব্যবসায়ী আরমান পুলিশের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরেই ইয়াবার ব্যবসা করে আসছে।

এ ব্যাপারে নেত্রকোণা জেলা পূর্ব অঞ্চলের ডিবি দক্ষ ওসি মোঃ সাইদুর রহমান বলেন, আরমান একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী।
সে দীর্ঘদিন যাবত আইন চোঁখ ফাঁকি দিয়ে বিভিন্ন অঞ্চলে ইয়াবা ব্যবসা করে আসছে।
ডিবির ওসি আরো বলেন, আমাদের পুলিশের অভিভাবক সৎ এবং বিচক্ষণ পুলিশ সুপার(এসপি) স্যারের কড়া নির্দেশ মোতাবেক ইয়াবা ব্যবসায়ী আরমান কে ৫০ পিস ইয়াবা সহ মোহনগঞ্জ থেকে গ্রেফতার করি।
আরমানের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।

এ প্রসংঙ্গে জেলার সুযোগ্য পুলিশ সুপার এবং মাদক ব্যবসায়ীদের যম ফয়েজ আহমেদ বলেন, নেত্রকোণার ১০টি থানায় কড়া নির্দেশ দেওয়া আছে মাদকের বিরুদ্ধে প্রতিদিন বিশেষ অভিযান অব্যাহত রাখতে এবং আমার দক্ষ পুলিশ সদস্যরা দিনরাত কঠোর পরিশ্রম করে আমার দেওয়া নির্দেশ পালনের মাধ্যমে প্রতিনিয়ত মাদক উদ্ধার এবং মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে আদালতে সোর্পদ করা হচ্ছে।