
প্রকাশিত,৭, জুলাই,২০২১
তপন দাস
নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারী জেলা জাতীয় পার্টির নতুন আহবায়ক কমিটিকে অবিলম্বে বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছে পুরনো আহবায়ক কমিটি ও এর সহযোগী সংগঠন গুলো।
আজ বুধবার বিকেল ৫ টায় জেলা শহরের সড়ক পরিবহন মালিক গ্রুপের কার্যালে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে জেলা জাতীয় পার্টির পুরনো আহবায়ক কমিটি।
এসময় উপস্থিত ছিলেন বিলুপ্তি ঘোষণা করা জেলা জাতীয় পার্টির সদস্য সচিব শাহজাহান আলী চৌধুরী , সদর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক আতাউর রহমান বাবু, সদস্য সচিব হারুন উর রশিদ, জেলা শ্রমিক পার্টির সভাপতি বজলার রহমান, জেলা যুব সংহতির সভাপতি মামুনুর রশীদ সুমন, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, ও জেলার ছাত্র সমাজের আহবায়ক মাহমুদ হাসান অয়ন।
সংবাদ সম্মেলনে শাজাহান আলী চৌধুরী বলেন আমাদের কে না জানিয়ে এবং চিঠি না দিয়ে সাংসদ সদস্য আদেলুর রহমান আদেল আহবায়ক ,সাংসদ সদস্য মেজর ( অব) রানা মোহাম্মদ সোহেল কে যুগ্ম আহবায়ক এবং সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ পারভেজ কে সদস্য সচিব করে জেলার যে নতুন জাতীয় পার্টির আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে তা যদি আগামী ১৭ ই জুলাইয়ে মধ্যে বাতিল করা না হয় তাহলে আমরা কঠোর আন্দোলনে যাব বলে জানান তিনি।


