print news || Dailydeshsomoy

প্রকাশিত,২০, সেপ্টেম্বর,২০২১

মো জহুরুল ইসলাম
ডিমলা নীলফামারী প্রতিনিধিঃ

ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের বীরমুক্তিযোদ্ধা মৃত জশিয়ার রহমানের দুই পুত্র মাসুদ হায়দার ও সাঈদ বাবুর বাড়ীতে ১৮ ই সেপ্টেম্বর রাতে চেতনা নাশক দ্রব্য স্প্রের মাধ্যমে পরিবারের সবাইকে অজ্ঞান করে বাড়ি থেকে নগদ টাকা, স্বর্ণালংকার ও মালামাল চুরি করে। যাহার আনুমানিক মুল্য পাঁচ লক্ষ টাকা।

সকালে চুরির খবর পেয়ে প্রতিবেশী লোকজন ও স্থানীয় চেয়ারম্যান মোঃ আনোয়ারুল হক সরকার ঘটনাস্থলে যায়। চেয়ারম্যান মোঃ আনোয়ারুল হক সরকার জানান চুরির ঘটনাটি খুবই দূঃখ জনক।
তিনি ডিমলা থানায় এ বিষয়ে সংবাদ দিলে খবর পেয়ে ঘটনাস্থলে যান ডিমলা থানা পুলিশ।

এ বিষয়ে ডিমলা থানার অফিসার ইনর্চাজ মোঃ সিরাজুল ইসলাম, তদন্ত ওসি বিশ্বদেব রায়, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডোমার সার্কেল) আলী মোহাম্মদ আব্দুল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ওসি জানান তদন্ত চলছে তদন্ত সাপেক্ষে প্রকৃত অপরাধীকে চিহিৃত করে গ্রেফতারের প্রক্রিয়া চলছে।