
প্রকাশিত, ৪ ফেব্রুয়ারি, ২০২১
তপন দাস
নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারীর সদর উপজেলার ভূমি অফিসের চুরি যাওয়া ১ লাখ ৮০ হাজার টাকা সহ উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী তুষার চন্দ্র অধিকারীকে (৩৫ ) কে আটক করেছে নীলফামারী সদর থানা পুলিশ
আটক কৃত তুষার জেলা শহরের মাধারমোড় জুম্মা পাড়া মহল্লার হরিকেশ কিশোর অধিকারীর ছেলে
আজ বৃহস্পতিবার ( ৪ ফেব্রুয়ারি / ২০২১) বিকেলে সদর থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) মাহমুদ উল নবী এবিষয়ে নিশ্চিত হয়ে বলেন আসামীকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাটানো হয়েছে
পুলিশ পরিদর্শক ( তদন্ত ) মাহমুদ উল নবী আরো জানান যে চলতি বছরের ৭ জানুয়ারি বৃহস্পতিবার ভূমি অফিসের পরিচালক সফিয়ার রহমান অফিসের কর্মকর্তা কর্মচারী বেতন বাবদ ৯ লাখ টাকা ব্যাংক থেকে তুুলে কিছু কর্মকর্তা ও কর্মচারীদের বেতন বাবদ টাকা দিয়ে বাকি ১ লাখ ৮০ হাজার টাকা সফিয়ার রহমান তার অফিস কক্ষের আলমারিতে রেখে তালাবন্ধ করে চলে যায়
শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় তিনি রবিবার ( ১০ জানুয়ারি ) অফিসে এসে তার কক্ষের ও আলমারীর তালা ভাংগা দেখেন এবং আলমারিতে ১ লাখ ৮০ হাজার টটাকা দেখতে না পেলে উদ্ধতন কর্মকর্তাকে জানিয়ে তিনি থানায় ফোন দেন এবং একটি মামলা দায়ের করেন ভূমি অফিসের পরিচালক সফিয়ার রহমান
নীলফামারীর সদর থানার ওসি আব্দুর রউপের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন চুরির ঘটনাটি রহস্যজনক মনে হওয়ায় আমরা প্রতিনিয়ত এই অফিসে মনিটরিং করতে থাকি এবং গতকাল বুধবার ( ৩ ফেব্রুয়ারি ) রাতে গোপন সংবাদের ভিত্তিকে আমরা নগদ ১ লাখ টাকা সহ আসামী গ্রেপ্তার করতে সক্ষম হই


