
প্রকাশিত,১৭, জুলাই,২০২১
তপন দাস
নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারীতে ৩ সন্তানের জননী এক মানসিক রোগীর ঝুলন্ত লাশ উদ্ধার।
আজ শনিবার সন্ধ্যা ৭ টার দিকে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নে কাছারীপাড়া গ্রামে শ্যামলী আক্তার (৩৫) নামে ৩ সন্তানের জননী এই মানসিক রোগীর লাশ উদ্ধার করে কিশোরগঞ্জ থানা পুলিশ।
নিহত শ্যামলী আক্তার কাছারীপাড়া গ্রামের সায়েম আলীর স্ত্রী ও একই ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সদস্য জনাব জহুরুল ইসলামের দ্বিতীয় মেয়ে।
এবিষয়ে নিহত শ্যামলী আক্তারের বাবা জহুরুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন আমার দ্বিতীয় মেয়ে শ্যামলীর সাথে সায়েম আলীর বিয়ের ১৫ বছর হয়েছে এবং তাদের পরিবারে ৩ টি সন্তান আছে কিন্তু আমার মেয়ে হঠাৎ করে ৫ বছর ধরে মানসিক রোগে ভুগছেন এবং তার চিকিৎসা ও চলমান আছে কিন্তু কি কারনে আজকে আমার মেয়ে , বলে তিনি কান্নায় ভেংগে পড়ের ।
এদিকে বাহাগিলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আতাউর রহমানের সাথে কথা হলে তিনি বলেন আমি খবর পাওয়া মাত্র সেখানে যাই এবং শ্যামলীর লাশ ঘরে ঝুলে থাকতে দেখি আর শ্যামলী তিন সন্তানের মা ও সে একজন মানসিক রোগী এবং এর আগেও সে দুবার আত্মহত্যার চেষ্টা করেছিল কিন্তু তার স্বামীর জন্য সে গত ২ বার বেচে গেলেও এবার সে সবার অজান্তেই গলায় ফাস দিয়ে আত্মহত্যা করলো।
এবিষয়ে ঘটনা স্হলে উপস্থিত কিশোরগঞ্জ থানার ওসি আব্দুল আউয়ালের সাথে কথা হলে তিনি বলেন আমি খবর পাওয়া মাত্র এখানে ছুটে আসি এবং নিহত শ্যামলীর ঝুলন্ত লাশ উদ্ধার করি এবং লাশের শুরলতা হাল করি আর তাদের পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ সেখানেই তাদের কে বুঝিয়ে দেওয়া হয়।


