print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৮ এপ্রিল, ২০২১

তপন দাস

নীলফামারী৷ জেলা প্রতিনিধি ঃ

নীলফামারীতে স্বামীর পরকীয়ার বাধা দেয়ায় শ্বশুর শ্বাশুড়ি কৃতিক নির্যাতনের শিকার হযে হাসপাতালে ভর্তি গৃহবধু ।

আজ রবিবার ১৮ এপ্রিল দুপুরে নীলফামারীর সৈয়দপুর উপজেলার এ ঘটনাটি ঘটে বলে জানা যায়।

আহত গৃহবধু মেরিনা মান্নান মেরি নীলফামারীর সৈয়দপুর উপজেলার ৩ নং বাঙ্গালী পুর ইউনিয়নের চৌমুহনী মাঝাপাড়া গ্রামের খায়রুল বাশারের ছেলে মোহাম্মদ জোবায়দুল ইসলামের স্ত্রী ও লক্ষণপুর স্কুল এন্ড কলেজের জীববিদ্যা বিভাগের প্রভাষক।

নির্যাতনের শিকার মেরিনা মান্নান মেরির সাথে সৈয়দপুর ১০০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩ তলায় মহিলা ও শিশু ওয়ার্ডে গিয়ে এবিষয়ে কথা হলে তিনি বলেন , আমাদের বিয়ের ১৩ বছর হয়ে গেছে আমরা প্রেম করে বিয়ে করি আমাদের ১৩ বছরের সংসার জীবনে আছে দুটি ছেলে সন্তান একটি ক্লাস ফোরে পড়াশোনা করে আর ছোট টা ক্লাস টু তে পড়ে, আর আমি লক্ষণপুর স্কুল এন্ড কলেজের জীববিদ্যা বিভাগের প্রভাষক আর আমার স্বামী বেসরকারি একটি অফসোনীন ওষুধ কোম্পানির চাকরি করে, সেখানে চাকরী করা কালীন সময়ে আমার স্বামী পরকিয়া প্রেমে পড়ে যায় আমি বিষয় টি জানতে পারলে আমার শ্বশুর শ্বাশুড়ি কে এবিষয়ে অবহিত করি কিন্তুু তারা আমার কথা না শুনে আমার বাবার বাড়ি থেকে যৌতুকের টাকা আনতে বলে আর আমি টাকা আনতে রাজি না হলে তারা অন্যত্র তাদের ছেলে বিয়ে করিয়ে দিবে বলে আমার ওপর অমানসিক ভাবে নির্যাতন শুরু করে এক পর্যায়ে আমি নির্যাতন শইতে না পেরে সরকারের জরুরি সেবা ৯৯৯ এ কল করি তখন তারা আমাকে একা ঘরে রেখে পালিয়ে যায় পরে পুলিশ গিয়ে আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

এবিষয়ে মেরিনা মান্নান মেরির শ্বশুর বাড়ির লোকজনের সাথে কথা বলার জন্য তাদের বাড়িতে গেলে বাড়িতে কারো দেখা পাওয়া যায়নি ।

এবিষয়ে সৈয়দপুর থানার এসআই ইন্দ্র মোহন বর্মণের সাথে কথা হলে তিনি বলেন আমি খবর পাওয়া মাত্র সেখানে গিয়ে নির্যাতনের শিকার গৃহবধু মেরিনা মান্নান মেরি কে উদ্ধার করে পুলিশের গাড়িতে করে হাসপাতালে পাটাই এবং এখন পযন্ত এ ঘটনাটির কোন মামলা দায়ের করা হয় নি ।