
প্রকাশিত,১৫, আগস্ট,২০২১
তপন দাস
নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস ।
আজ রবিবার সকালে জাতীয় শোক দিবস উপলক্ষে সকাল ৯ নীলফামারী ডিসি অফিসে সামনে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিত্বে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন জেলা আওয়ামী লীগ, যুবলীগ , ছাত্রলীগ, ও জেলা পুলিশ সুপার সহ সকল রাজনৈতিক দল ও সকল শ্রেনী পেশার মানুষ।
এসময় উপস্থিত সকলে ১ মিনিট নিরবতা পালন করেন।
এসময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন নীলফামারী জেলা প্রশাসক জনাব হাফিজুর রহমান চৌধুরী, জেলা পুলিশ সুপার জনাব মোখলেছুর রহমান ( বিপিএম, পিপিএম) , বীরমুক্তিযোদ্ধা জনাব জয়নাল আবেদীন ( চেয়ারম্যান জেলাপরিষদ নীলফামারী) সিভিল সার্জন ডাক্তার জাহাঙ্গীর কবির, জনাব দেওয়ান কামাল আহমেদ সভাপতি জেলা আওয়ামী লীগ নীলফামারী, ম্যাব সভাপতি ও পৌরমেয়র নীলফামারী, জনাব মমতাজুল হক সাধারন সম্পাদক জেলা আওয়ামী লীগ নীলফামারী, সহ জেলা আওয়ামী লীগের সকল কর্মী গন।
জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব দেওয়ান কামাল আহমেদ এর সভাপতিত্বে এসময় ভার্চুয়ালী উপস্থিত থেকে এক মিনিট নিরবতা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন নীলফামারী ২ আসনের সাংসদ সদস্য ও সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ও নাট্যব্যক্তিত্ব জনাব আসাদ্দুজামান নুর ( এমপি) ।


