print news || Dailydeshsomoy

প্রকাশিত,২০ এপ্রিল, ২০২১

তপন দাস

নীলফামারী জেলা প্রতিনিধি

নীলফামারীতে ভিখারীর ঘরে আগুন লেগে নিহত হয়েছে ১।

নীলফামারীর ডোমার উপজেলার সন্যাসী মন্দির সংলগ্ন এলাকায় সোমবার রাত আনুমানিক ৩ টার দিকে জবেদা খাতুন (৬৫) নামের ভিখারীর ঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এসময় উক্ত ঘরে শুয়ে থাকা ভিখারী জবেদা অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে ঘটনাস্হলে মারা যান।

এবিষয়ে ডোমার উপজেলার ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন মাস্টার শাহাজান আলীর সাথে কথা হলে তিনি বলেন আমরা খবর পাওয়া মাত্র এখানে ছুটে আসি এবং ১৫ মিনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনি তবে ঘরে থাকা ভিখারি কে আমরা জীবিত উদ্ধার করতে পারি নাই আর আমরা ধারনা করছি আগুন টি ঘরে থাকা কয়েলের কারনে হয়েছে।

এসময় ঘটনাস্থল পরিদর্শন করেন সিনিয়র পুলিশ সুপার জয়ব্রত পাল, ডোমার থানার ওসি মোস্তাফিজুর রহমান , পুলিশ পরিদর্শক বিশ্বদেব রায় ও পৌরসভার কাউন্সিলর আখতারুজামান।

ডোমার থানার থানার ওসি মোস্তাফিজুর রহমানের সাথে কথা হলে তিনি বলেন আমরা লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি এবারের লাশ ময়নাতদন্তের জন্য নীলফামারীর জেনারেল হাসপাতালে মর্গে পাটানো হবে।