
প্রকাশিত,১৫ এপ্রিল, ২০২১
তপন দাস
নীলফামারী জেলা প্রতিনিধি ঃ
নীলফামারিতে বেওয়ারিশ এক কন্যা শিশুর লাশ উদ্ধার করেছে নীলফামারী সদর থানা পুলিশ।
আজ বৃহস্পতিবার ১৫ এপ্রিল রাত আনুমানিক সাড়ে সাত টার দিকে নীলফামারীর পৌরসভার মধ্যহাড়োয়ার খড়খড়িয়া নদীর হাড়োয়া সুইচগেট থেকে এই কন্যা শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ।
প্রত্যক্ষদর্শীর এক জনের সাথে কথা বলে জানা যায় যে সন্ধ্যায় এক ব্যক্তি প্রকৃতির ডাকে সাড়া দিয়ে সুইচ গেটে গেলে বেওয়ারিশ একটি কন্যা শিশুর লাশ দেখতে পান পুলের নিচে, পরে চিৎকারে এলাকার লোকজন ছুটে এসে লাশটা পড়ে আছে দেখে পুলিশ কে খবর দিলে পুলিশ এসে লাশটা নীলফামারীর জেনারেল হাসপাতালের মর্গে নিয়ে যায়।
এবিষয়ে নীলফামারীর সদর থানা ওসি আব্দুর রউফের সাথে কথা হলে তিনি বিষয়টি নিশ্চিত করে বলেন আমি খবর পাওয়া মাত্র সেখানে গিয়ে শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারীর জেনারেল হাসপাতালে নিয়ে আসি , তবে শিশুর কোন পরিচয় পাওয়া যায়নি তবে শিশুটির বয়স আনুমানিক ৯ থেকে ১০ বছর হতে পারে আমি ধারনা করছি।


