print news || Dailydeshsomoy

প্রকাশিত,২৮, মার্চ,২০২২

তপন দাস

নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীতে কার্টুনে মোড়ানো একদিনের নবজাতক শিশুর লাশ উদ্ধার করছে সৈয়দপুর থানা জিআরপি পুলিশ।
আজ সোমবার দুপুরে নীলফামারী সদরের টুপামারী ইউনিয়নের পুরাতন স্টেশন কলোনি পাড়া নামক স্হানের রেললাইনেরর পাশ থেকে ঐ নবজাতক শিশুটির লাশ উদ্ধার করা হয়।

এবিষয়ে সৈয়দপুর জিআরপি থানার ওসি শফিউল ইসলামের সাথে কথা হলে বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন নবজাতক শিশুটির লাশ আমরা উদ্ধার করা হয়েছে তবে শিশুটির পরিচয় আমরা শনাক্ত করতে পারিনি, আর আমরা ধারনা করছি লাশটি হয়তো গতকাল রাতে কেউ বা কাহারা ফেলে দিয়ে গেছে । এছাড়াও তিনি আরো বলেন নবজাতক টির গলা থেকে মাথা পযন্ত অস্বাভাবিক মনে হয়েছে তাই হয়তো কেউ ফেলে গেছে আর শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য নীলফামারী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।