print news || Dailydeshsomoy

নোমান আহমেদ বিশেষ প্রতিনিধি (সিলেট);

সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলায় কচুয়ারপাড় নিখোঁজ হওয়ার পর দুই মাস পারি দিলেও সন্ধান মিলেনি সুহেনা আক্তারের(১২)।থামছে না পরিবারের আহাজারি।মা আজ মেয়ের খোঁজে সন্ন্যাসী। মা,বাবা পরিবারবর্গ তাদের মেয়েকে ফিরে পেতে চায় যেকোনো মূল্যে। সুহেনার বাবা ওয়ারিস আলী(৫৩) বলেন আমার মেয়ের সন্ধান যদি কেউ দিতে পারে যদিও আমি গরিব তবুও আমার সামর্থ্য অনুযায়ী তাহাকে পুরস্কৃত করব ইনশাআল্লাহ।

উল্লেখ্য যে গত ২৫ সেপ্টেম্বর ২০২০ইংরেজী শুক্রবার আনুমানিক ১২ টার সময় সুহেনা আক্তার(১২) পিতা ওয়ারিস আলী(৫৩) মাতা আফিয়া বেগম (৪৫) গ্রাম কচুয়ারপাড়, ইউনিয়ন সালুটিকর বাজার,উপজেলা গোয়াইনঘাট,সে তার বাড়ি থেকে গ্রামের একটি দোকানে বাহির হয়েছিল কিন্তু কে জানে সুহেনার এই যাওয়াটা হবে শেষ যাওয়া। মেয়ে দোকান থেকে বাড়িতে আসছে না দেখে বাবা,মা,ভাইসহ আত্নীয় স্বজনরা আশ পাশ সহ চতুর্দিকে অনেক খোঁজাখুঁজি করে সুহেনার কোনো সন্ধান পায়নি। ঐ দিন কচুয়ারপাড় গ্রামে একটি বিবাহ ছিল।ফলে বহিরাগত মানুষের প্রচুর আনাগোনা ছিল গ্রামে। তিন-চার দিন খোঁজাখুঁজি করে আশেপাশের গ্রাম ও সকল আত্মীয় স্বজনদের বাড়ি খোঁজ করে যখন তাদের হারানো মেয়ের সন্ধান পায়নি, তখন ৩০ সেপ্টেম্বর গোয়াইনঘাট থানায় অফিসার ইনচার্জের বরাবর একটি সাধারণ ডায়েরী প্রেরন করা হয়।